সাভারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম

সাভার বাজার রোডে বিলাস সিনেমা হলের পাশে ইউনুস আলী টাওয়ারে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুম উদ্বোধন করা হয়েছে৷ 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটির শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সামসুদ্দোহা শিমুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নজরুল ইসলাম মানিক মোল্লা। 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির শো-রুম বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলাম লিটন, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় ব্যবসায়ীক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমি মিনিস্টার গ্রুপের সফলতা কামনা করি। এ প্রতিষ্ঠানটি আরও অনেকদূর এগিয়ে যাক, উৎপাদন বৃদ্ধি পাক, আরও বেশি কর্মসংস্থান তৈরি করুক এবং রপ্তানিতে তারা এগিয়ে যাক। মহান আল্লাহ তাআ'লার কাছে এই প্রার্থনা করি। এই শো-রুম নিরাপদে থাকুক, শো-রুমের ব্যবসা নিরাপদ হোক।” 
   
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সামসুদ্দোহা শিমুল তার বক্তব্যে বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে অবিরাম কাজ করে চলেছি। তারই ধারাবাহিকতায় দেশী পণ্যের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করার অঙ্গিকার নিয়ে সাভারের মানুষের সামনে নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে হাজির হয়েছি৷ 

আশা করছি, আমরা সাভারের সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো। আমরা অচিরেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি।”
 
উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে, হটলাইন: ০৯৬০৬৭০০৭০। 

 

এআর
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের মতো এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। 
ঢাকার ধামরাইয়ে নতুন আঙ্গিকে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে৷
গ্রাহকদের ব্যাপক চাহিদা এবং অনুরোধে মেয়াদ বাড়লো মিনিস্টার গ্রুপের “ঈদ অফারের’’।  
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর