দিনে পাঁচ শতাধিক অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে  সুপার ষ্টার গ্রূপ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:১১ এএম

এখন সুপার ষ্টার গ্রূপ  আহার প্রকল্পের  মাধ্যমে প্রতিদিন পাঁচ শতাধিক অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। 

সুপারস্টার গ্রূপের প্রধান কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রান্না করা খাবারের একটা অংশ কার্যালয়ের আশেপাশের অনাহারী মানুষের সাথে শেয়ার করার একটা ছোট্ট প্রয়াস আজ ছড়িয়ে পড়েছে ঢাকা ও নারায়াণগঞ্জ শহরের বিভিন্ন অংশে। প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য খাবার রান্নার পাশাপাশি অনাহারী মানুষের জন্য খাবার রান্নার এক মহাযজ্ঞের পর যথাসময়ে খাবার চলে যায় অনাহারী মানুষের দোরগোড়ায়। 

সুপার ষ্টার গ্রূপের কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই আহার  প্রজেক্ট প্রতিদিন ৫০০ + প্যাকেট খাবারের মাইলফলক ছুঁয়েছে।  

সম্প্রতি গ্রূপের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্টের এই সাফল্য ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সুপারস্টার গ্রূপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক  জনাব হারুন অর রশিদ এই  প্রকল্পের পরিসর ভবিষ্যতে আরো বাড়ানোর আশাবাদ ব্যাক্ত করেন। 

অনুষ্ঠান শেষে রাজধানীর শিল্পকলা একাডেমীর সামনে তিনি অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণের কাজে অংশগ্রহণ করেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন সুপার ষ্টার গ্রূপের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, গ্রূপ  সিওও জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ  সহ  সুপারস্টার গ্রূপের অন্নান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এআর
রাজধানীর গুলিস্তানে একটি সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের দুই জন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম। তিনি বলেন, আমাদের ব্যাংকের পাশের...
ডিউটি শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তার। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এডিশনাল এসপি শফিকুর রহমান মুকুল তার কর্মস্থল থেকে বাসায় ফিরার পথে রাজধানীর বিজয় স্মরণী...
হাইকোর্ট বিভাগের আট প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অস্থায়ীভাবে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর