গুলিস্তানে ভবন বিস্ফোরণ

ভবনে ব্রাক ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আহত

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:৩৮ পিএম

রাজধানীর গুলিস্তানে একটি সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের দুই জন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম। তিনি বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ব্রাক ব্যাংকের এই কর্মকর্তা আরো বলেন, এই বিস্ফোরণের ঘটনায় কাঁচের টুকরার আঘাতে দুই কর্মকর্তা আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যাংক যে ভবনে সেই ভবনে বিস্ফোরণ ঘটেনি।

ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন একরাম কবির জানিয়েছেন, বিস্ফোরণে ব্রাক ব্যাংকের গুলিস্তান শাখার জানালার কাঁচ ভেঙে গেছে। শাখায় মোট ৫০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায়, সেখানকার গ্রাহকদের নবাবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে যে ভবনটিতে বিস্ফোরণ হয় সেটিতে ছিল ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বিষ্ফোরণের পর তারা ভবনের ভেতর থেকে চার নিহতকে উদ্ধার করেছে। বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন ঢাকা মেডিক্যালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর