রায়পুরায় আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৩৭ পিএম

নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের ম্যারথন। দেশের বিভিন্ন জেলা ও সাতটি দেশের মোট ৪০০ জন রানার এতে অংশ নেন। ম্যারাথনটিতে ২১ দশমিক এক কিলোমিটার দূরত্বের ফুল ম্যারাথন এবং ১০ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথন দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। 

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নরসিংদীর রায়পুরায উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে আবার এখানে এসে শেষ হয়।  

ফুল ম্যারাথনে অংশ নেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান। ৭২ বছর বয়সী এই দৌড়বিদ দেশ-বিদেশের বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছেন। 

তিনি বলেন, শরীরের গঠন ভালো রাখতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজ ও সব বয়সের মানুষকে শরীরচর্চা ও দৌড়ানো উচিত। 

তিনি আরও বলেন, শরীর চর্চার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো দৌড়। ধূমপান ছাড়তেও এই দৌড় কার্যকরী প্রভাব রাখে। 

একাত্তর/এসি
'আমাদের প্রতিটি পদক্ষেপ উৎসর্গ হোক পৃথিবী রক্ষায়!' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘রান ফর ক্লাইমেট ২০২৫’ ম্যারাথন।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর