মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের শামসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১২ জুলাই তার আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে এক মাসের মধ্যে আপিল করেন শামসুল আলম। এ সাজা দেন ট্রাইব্যুনাল।
আসামিদের মধ্যে আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারীকে মৃত্যুদণ্ড, শরীফ হোসেন, আবুল হাশেম, অ্যাডভোকেট শামসুল আলম, এস এম ইউসুফ আলী এবং মো. হারুনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। শামসুল আলম ও ইউসুফ আলী ছাড়া বাকিরা পলাতক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। শামসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও এহসান এ সিদ্দিক।
রাজধানীতে পুলিশের ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাত