ঘূর্ণিঝড় ‘মিধিলি’ নামকরণ যেভাবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪৩ এএম

শক্তি সঞ্চার করে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’। এ নামটি দিয়েছে মালদ্বীপ।

আবহাওয়ার অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার মধ্যে যে কোনো সময়ে এ ঘূর্ণিঝড়টি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রামে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

‘মিধিলি’ অর্থ তেজ। হামুনের পরে দেড় মাসের ব্যবধানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া তৃতীয় ঘূর্ণিঝড় এটি। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটে তবে সাধারণত ঘূর্ণিঝড়গুলো বাংলাদেশের দিকে বাঁক নেয়।

উত্তর ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে এই অঞ্চলের ১৩টি দেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড মেটেরলজিক্যাল অর্গানাইজেশন প্যানেল সদস্য দেশগুলো ২০২০ সালের এপ্রিল মাসে এই নামগুলো গ্রহণ করেছে।

দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এই দেশগুলোর নামের আদ্যক্ষর অনুযায়ী তৈরি তালিকা থেকে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয়।

তালিকা অনুযায়ী ‘মিধিলি’র পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিগজাউম’। এ নামটি ঠিক করেছে মিয়ানমার। মায়ানমারের দেয়া আগের ঝড় ছিল তাউটে। ‘মিগজাউম’ পরের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ওমান। নাম দেওয়া হয়েছে ‘রে-মাল’।

এরপর পর্যায়ক্রমে তালিকায় রয়েছে আরও কিছু ঘূর্ণিঝড়। এগুলো হলো- পাকিস্তানের ‘আসনা’, কাতারের ‘ডানা’, সৌদি আরবের ‘ফেইনজাল’, শ্রীলঙ্কার ‘শক্তি’, থাইল্যান্ডের ‘মন্থা’, সংযুক্ত আরবের ‘সেন-ইয়ার’ ও ইয়েমেনের ‘দিতওয়া’।

ঘূর্ণিঝড়ের নামকরণের প্রচলন হয় ২০০০ সালে। ঘূর্ণিঝড়ের নামকরণের কারণ সম্পর্কে ওয়ার্ল্ড মেটেরলজিক্যাল অর্গানাইজেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি ঘূর্ণিঝড় এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যেই একই অঞ্চলে আরও ঘূর্ণিঝড় তৈরি হওয়া অসম্ভব কোনো ব্যাপার নয়। এ কারণে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হলে সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো সহজ হয়।

একাত্তর/আরএ
দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত: গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দিনভর বৃষ্টিতে পানিবন্দি রাজধানীর মানুষ। মোহাম্মদপুর থেকে গাবতলী বেড়িবাঁধ পর্যন্ত নিচু এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ভবনের নিচতলা, বস্তিঘর,...
বাংলাদেশে ঘূণিঝড় সিত্রাংয়ের প্রভাব আর নেই। লঘুচাপে পরিণত হয়ে মঙ্গলবার বিকালের মধ্যে সেটি আরও দুর্বল হয়ে বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে ভারতের আসামে চলে যায়। এরপর সন্ধ্যার আগেই সেটি ভুটানের...
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারাদেশে। মানুষের পাশাপাশি পশুপাখিদেরও মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে। রাজধানী ঢাকায়ও অসংখ্য ভুবন চিলের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর