মুক্তিযোদ্ধা আজাদ পাটোয়ারীর মৃত্যু, সেক্টর কমান্ডারস ফোরামের শোক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ পিএম

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী (৭৬) আর নেই। 

শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর হাতিরপুলের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। শনিবার কুমিল্লায় আসরের নামাজের পর তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এদিকে  অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারীর আকম্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১। 

এক শোক বার্তায় সংগঠনটি জানায়, সেক্টর কমান্ডারস ফোরাম গঠনের প্রথম দিক থেকেই তিনি ওতোপ্রতোভাবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগরের সাংগঠনিক কর্মকাণ্ড তিনি নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন। একই সঙ্গে সংগঠনের ভিত্তিকে অনেক শক্তিশালী করেছেন।

তিনি ছিলেন অক্রান্ত পরিশ্রমী একজন নেতা ও সংগঠক। সেক্টর কমান্ডারস ফোরামের কর্মকাণ্ডে তিনি অনেক নেতা ও কর্মীকে যুক্ত করেছেন। তার এই অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

শোক বার্তায় সই করেন- ফোরামের কার্যনির্বাহী সভাপতি মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, মহাসচিব হারুন হাবীব, সহ সভাপতি মুক্তিযোদ্ধা ম হামিদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, এ কে এম শহীদুল হক, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু, মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, কোষাধাক্ষ মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালত, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মীর্জা মুজিবর রহমান, নারী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা লায়লা হাসান, সাধারণ সম্পাদক মাহবুবা নীরু।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
প্রাণ-আরএফএল গ্রুপের হেড অফ মিডিয়া সুজন খন্দকারের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন স্কুল শিক্ষক মো. আব্দুল মঈদ ভুঁইয়া মারা (৮০) গেছেন।
চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর