মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:০২ পিএম

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তার দ্রুত আরোগ্য কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করেছেন তার স্ত্রী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস আকতার চৌধুরী।

মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরি চট্টগ্রামের চান্দগাঁও থানার নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ির দানবীর মরহুম সোলাইমান চৌধুরীর চতুর্থ সন্তান।

কলিমুল্লাহ চৌধুরী ১৯৬৮-৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজে (ছাত্রলীগ) ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল, টাক শাহ মিয়া হেফজখানা ও এতিমখানা, গুল-এ-জার বেগম সিটি করপোরেশন স্কুল এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।

একাত্তর/এসি
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।’ 
নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর