সিটি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম

সিটি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারকের আওতায় দেশের প্রথম  কোনো বেসরকারি ব্যাংক হিসেবে সিটি ব্যাংক সর্বজনীন পেনশন কার্যক্রমে যুক্ত হলো। 

এখন থেকে এই স্কিমের মাসিক কিস্তি আদায়সহ দেশে ও বিদেশে এর যাবতীয় প্রচার-প্রচারণা কার্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করবে সিটি ব্যাংক। পেনশন স্কিমের ওয়েবসাইটে সিটি ব্যাংকের ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অ্যামেক্স, ভিসা ও মাস্টারকার্ড দিয়ে যেমন পেনশন স্কিমের কিস্তি পরিশোধ করা যাবে, তেমনই দেশে সিটিটাচ ও সিটি-লাইভ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং প্রবাস থেকে সিটি-রেমিট অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন  স্কিমের মাসিক কিস্তি ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে পারবেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সিটি ব্যাংক শীঘ্রই দেশের মধ্যে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের কাছে, বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থিত ব্যাংকের সাবসিডিয়ারি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে সে দেশে, সর্বজনীন পেনশন স্কিমকে জনপ্রিয় করার সকল পদক্ষেপ নেবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোঃ গোলাম মোস্তফা, সিটি ব্যাংকের ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ব্যাংকের মালয়েশিয়ান সাবসিডিয়ারি রেমিটেন্স কোম্পানির সিইও সাইদুর রহমান ফারাজী ও হেড অব কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এআর
বেসরকারি খাতের বিপুল জনগোষ্ঠীকে আর্থিক নিরাপত্তা দিতে সর্বজনীন পেনশন স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই থেকেই এটি চালু করতে চান অর্থমন্ত্রী। তবে, এটি বাস্তবায়নে কোন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর