‘গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম

গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। কোনও বিদেশি শক্তি নির্ভর আন্দোলন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সফলতা লাভ করে না বলে মনে করেন বক্তারা।

বৃহস্পতিবার ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম (ক্যাপ) এর তত্ত্বাবধায়নে ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনের বিকল্প কি?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।

সেমিনারে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এবং দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া।

আলোচনায় অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন ও সরকারের উপর আস্থা রেখেই প্রায় ৩০০ আসনের মধ্য প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মানে নির্বাচনটি ব্যাপক অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হচ্ছে।

অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান বলেন, গণতান্ত্রিক কাঠামোয় নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। এই কথাটি বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তা ততোই ভালো।

অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, নির্বাচনটি যে খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে আবহ তৈরি করা হয়েছে তাতে ভোটাররা অশ্বত্ব হয়েছে।

সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, নির্বাচন প্রক্রিয়ার বিএনপি অংশগ্রহণ না করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন বিদেশি শক্তি নির্ভর আন্দোলন গণতান্ত্রিক কাঠামোয় সফলতা লাভ করে না।

সেমিনারটিতে আরও বলা হয়, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতায় যাওয়ার আর অন্য কোনো উপায় নাই।

এআরএস
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর