চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি চলতি মাস ( জানুয়ারি ) থেকে গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত দিতে শুরু করবে। এছাড়া আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সকল দেনার টাকা পরিশোধ করা শুরু করবে। 

শনিবার বিকালে ইভ্যালির প্রধান কার্যালয় ধানমন্ডি থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসেল বলেন, সম্প্রতি নতুন উদ্যমে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই গ্রাহক ও মার্চেন্ট থেকে ব্যাপক সাড়া পেয়েছে ইভ্যালি। প্রথম ক্যাম্পেইনে প্রতিষ্ঠানটি  ৮০ হাজার অর্ডারের বিপরীতে দুই লক্ষাধিক পণ্যের অর্ডার পায় এবং প্রথম ক্যাম্পেইন থেকেই মুনাফা করতে শুরু করে। 

রাসেলের দাবি, চলতি মাসে গেটওয়েতে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়া যাবে এবং মুনাফার টাকা দিয়ে আগামী মে মাস থেকে চেকসহ পুরাতন সব দেনার টাকা পরিশোধ করতে শুরু হবে। অর্ডারের ক্রমানুযায়ী সকল গ্রাহকের মূল টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব তাড়াতাড়ি গ্রাহকরা তাদের পুরাতন ডাটা দেখতে পারবেন বলে জানায় ইভ্যালি সিইও। 

সংবাদ সম্মেলনে রাসেল বলেন, ইভ্যালির নতুন ব্যবসায়ীক পরিকল্পনার অংশ হিসেবে সব পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) দেয়া হচ্ছে। আগে গ্রাহকরা পণ্য পাওয়ার আগেই সরাসরি ইভ্যালিকে টাকা পরিশোধ করত। কিন্তু এবার ক্যাশ অন ডেলিভারি হওয়ায় গ্রাহকের কোনো ঝুঁকি নেই। এছাড়া গ্রাহকের পরিশোধ করা পণ্যের মূল্য এখন থেকে সরাসরি বিক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বিক্রেতারও কোনো বাকি পড়ার ঝুঁকি নেই। 

মার্চেন্ট থেকে ই-কুরিয়ারে সরাসরি পণ্য নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে জানিয়ে রাসেলে দাবি, অর্ডার নেওয়া ছাড়া কোনো কার্যক্রমে ইভ্যালি অংশ নিচ্ছে না। ইভ্যালি মনে করে আরও স্বচ্ছতার সাথে গ্রাহকের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেয়া যাচ্ছে। 

অন্য একটি প্রশ্নের জবাবে রাসেল বলেন, আগে বেশিরভাগ পণ্যই লোকসানে বিক্রি করা হতো। তবে এবার প্রায় সব পণ্যে সামান্য পরিমাণ লাভ রাখা হয়েছে। এই লাভের অর্থ দিয়ে কোম্পানির মাসিক ব্যয় মেটানো সম্ভব হবে। এজন্য ইভ্যালিকে নতুন করে কোনো দেনায় পড়তে হবে না। বরং লাভের পরিমাণ বাড়ছে বলে  দ্রুত পুরাতন বকেয়ার টাকা ফেরত দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি ইভ্যালির সিইও রাসেলের।

সংবাদ সম্মলনে বিগত দিনে অনেক ক্রেতা যে দুর্ভোগে পড়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে এই ঘটনাকে ‘অ্যাকসিডেন্ট’ উল্লেখ করে রাসেল জানান, শুরুতেই ভোক্তা অধিকারে জমা পড়া ১৭ হাজার অভিযোগের দেনা আগামী ১৫ দিনের মধ্যে শুরু করবেন।  

তিনি বলেন, দুই মাসের মধ্যে নতুন অ্যাপেই পুরানো তথ্য পাওয়া যাবে এবং তিন থেকে চার মাসের মধ্যে প্রাথমিক অডিট শুরু করবে ইভ্যালি।

একাত্তর/এসি
রাজধানীর গুলশান থানার গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।...
চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ...
গ্রাহকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। ঢাকার...
প্রায় এক বছর ধরে বন্ধ অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান ইভ্যালি। তাদের কাছে গ্রাহকদের পাওনা কমপক্ষে ৩১১ কোটি টাকা। আর মার্চেন্টদের কাছে দেনা ১৯০ কোটি টাকা।কিন্তু আইনি নিষ্পত্তি ছাড়া গ্রাহকদের পাওনা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর