ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ পিএম

রাজধানীর গুলশান থানার গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সাথে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকালে কারাগারে আটক আসামি রাসেলকে আদালতে হাজির করা হয়।

তবে জামিনে থাকা আসামি শামীমা নাসরিন উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আসামি রাসেলের উপস্থিতিতে আদালত অভিযোগ গঠন করেন।

আরও পড়ুন: মির্জা আব্বাস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন একজন গ্রাহক। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।


একাত্তর/আরএ

নিরাপদ খাদ্যভিত্তিক জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরেরবাজার’–এর উদ্যোক্তারা এবার ফ্যাশন জগতে পা রাখলেন। শালীনতা ও আধুনিক রুচির সমন্বয়ে তারা নিয়ে এসেছেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর