বেস্ট হোটেলিয়র অব বাংলাদেশ পুরস্কার পেলেন শাখাওয়াত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের সিইও শাখাওয়াত হোসেন ‘দ্য বেস্ট হোটেলিয়র অব বাংলাদেশ’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের শাখাওয়াত হোসেনই প্রথম এ পুরস্কার পেলেন।

সেবা ও পর্যটন শিল্পে দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার নেপালের আলফ্ট হোটেল কাঠমান্ডুতে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানেই শাখাওয়াত হোসেনকে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খাত সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি বেস্ট হসপিটালিটি বিজনেস প্রফেশনাল অব দ্য ইয়ার সম্মাননাও পেয়েছেন মো. শাখাওয়াত হোসেন।

২০ বছরেরও বেশি সময় ধরে শাখাওয়াত হোসেন হসপিটালিটি ও ট্যুরিজমের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পিএইচডিও করছেন।

একাত্তর/আরএ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘স্পিরিট অব সালাম পুরস্কার’ পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মাহবুবুল আলম...
স্টারকম বাংলাদেশ ‘স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আল্ট্রা-সামারাইজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্য ডিজিটাল ক্যাটাগরিতে যুক্তরাজ্যের ক্রিয়েটিভপুল ২০২৫ পুরস্কার পেয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে চলতি বছরের সিপিএল গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ পুরস্কার তুলে দেয়া হয়েছে।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর