বইমেলায় মোস্তফা সারওয়ারের ‘ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

কবি, বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোস্তফা সারওয়ারের রাজনৈতিক বিশ্লেষণধর্মী প্রবন্ধের বই ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট। বইটি নিন্দিত রাষ্ট্রনায়ক, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা, চতুরতা, জালিয়াতি, যৌন হয়রানিসহ নানারকম অপরাধ বিষয়ক কিচ্ছায় ঠাসা। লেখক তাঁর নিবিড় অনুশীলন ও পর্যবেক্ষণ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের অপরাধ এবং তৎসংশ্লিষ্ট বিচারব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, যা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কৌতূহলীদের জন্য প্রামাণিক দলিল।

ড. সারওয়ার ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের ইমেরিটাস অধ্যাপক। অতীতে তিনি আমেরিকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন ডিন, ভাইস চ্যান্সেলর ও প্রভোস্ট। তার প্রকাশিত বইয়ের মধ্যে কবিতার বই ‘বিনষ্ট রূপান্তরের বিকার তত্ত্ব’, ‘অনুলিপি অন্তরঙ্গ মুহূর্তে’, ও ‘প্রার্থিত নির্বাসনের উন্মাদ পদাবলি’ উল্লেখযোগ্য।

জার্মানির স্প্রিংগার ভিউয়েগ প্রকাশিত সারওয়ারের বই ‘দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অব জিওফিজিক্যাল ডেটা ইনভারশন’ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে পিএইচডি প্রোগ্রামে ব্যবহৃত হয়।

রাজনৈতিক, আন্তর্জাতিক ও সাহিত্য বিষয়ে কলাম ও প্রবন্ধ ছাপাচ্ছে ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন,  বিডিনিউজ২৪, এবং যুক্তরাষ্ট্র ও কানাডার পত্রিকা। ইংরেজি অপিনিয়ন-এডিটোরিয়াল ছাপা হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, ও সিঙ্গাপুরের পত্রিকায়।

আন্তর্জাতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাজনীতি ও বর্তমান ঘটনাবলি নিয়ে আলোচনা অনুষ্ঠানে সারওয়ার নিয়মিত অংশগ্রহণ করে থাকেন নিউইয়র্ক থেকে প্রচারিত ক্যাবল টেলিভিশন টিবিএন২৪ এ। ঢাকা থেকে প্রচারিত একাত্তর  টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘মঞ্চ’, ‘জার্নাল’, ও ‘সংবাদযোগ’ অনুষ্ঠানে তাকে প্রায়ই দেখা যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের ভূমিকায়।

টক-শো প্যানেলিস্ট হিসেবে তিনি মাঝে মাঝে অংশ নেন ঢাকার চ্যানেল আই, ডিবিসি, ইন্ডিপেনডেন্ট, ও নিউজ২৪ টেলিভিশনে। এছাড়াও তিনি আলোচনায় যোগদান করে থাকেন ওয়াশিংটন ডিসির ‘এন আর বি’ টেলিভিশনে। মেধাবী ছাত্র সারওয়ার যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান লাভ করেন।

ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট বইটিতে সূচিভুক্ত হয়েছে ‘জার্মান-নাপিত ট্রাম্পের যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাওয়ার গল্প’, ‘ইতিহাসের অন্যতম সফল ঠাঁকুরদাদা আমেরিকায় যৌন-কারবারি কোটিপতি জার্মান-নাপিত’, ‘নিউ ইয়র্কের অবিশ্বাস্য ম্যাজিক: আমেরিকার স্বর্গরাষ্ট্রে শ্রমিক থেকে বিলিয়নিয়ার’, ‘ডোনাল্ড ট্রাম্প: ভেলকিবাজির জবরদস্ত খেলোয়াড়’, ‘ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট’, ‘ট্রাম্পের কূটচাল: রাজনৈতিক গিলোটিনে রিপাবলিকান নেতারা’, ‘ইবলিশের চামচা ট্রাম্পের জন্য অশনি সংকেত’, ‘যুক্তরাষ্ট্রে রাজনীতির আকাশ এখনও মেঘাচ্ছন্ন’, ‘যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদী ভুজঙ্গের দ্বিতীয় ব্যর্থ ছোবল’, ‘কিউআনন নামক উন্মাদদের পয়গম্বর ট্রাম্প’, ‘সিনেট বিচারের নামে প্রহসন’, ‘বারে বারে ট্রাম্প তুমি খেয়ে যাও ধান’, ‘গৃহযুদ্ধে আমেরিকার রিপাবলিকান পার্টি’, ‘আমেরিকায় ট্রাম্পের ষড়যন্ত্রতত্ত্বের কবর রচনা?’, ‘যুক্তরাষ্ট্রে বিচ্ছিন্নতার দাবি স্পষ্ট’, ‘ডোনাল্ড ট্রাম্প কি উন্মাদ?’, ‘ডুবন্ত টাইটানিকে রিপাবলিকান দল’, ‘মিয়ানমার স্টাইল সামরিক অভ্যুত্থানে ট্রাম্পের ক্ষমতা দখল পাগলের প্রলাপ’, ‘পর্নতারকাকে ঘুষ দেয়াকে কেন্দ্র করে ফৌজদারি মামলায় ট্রাম্প গ্রেপ্তার’, ‘যৌন-কেলেঙ্কারির অপরাধে সাজাপ্রাপ্ত ট্রাম্প’-সহ আরও বেশকিছু কৌতূহলোদ্দীপক বিষয়।

বইটি প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি, অর্থবহ প্রচ্ছদ এঁকেছেন রাহুল বিশ্বাস। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৩৩১ নম্বর ‘স্বরে-অ’-এর স্টলে। এছাড়া হোম ডেলিভারির সুবিধাসহ রকমারি ডটকম ও অন্যান্য উল্লেখযোগ্য অনলাইন বুকশপগুলোতে পাওয়া যাবে।বইটির মুদ্রিত মূল্য চারশত টাকা, পৃষ্ঠা সংখ্যা ১৩২।

এআরএস
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
ডায়াবেটিসের নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস (আইএপি) কমে যাওয়াকে ডায়াবেটিসের প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে।বুধবার (২৩ মার্চ) দুপুরে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর