ডায়াবেটিসের নতুন কারণ জানালেন দেশের বিজ্ঞানীরা

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৬:০২ পিএম

ডায়াবেটিসের নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস (আইএপি) কমে যাওয়াকে ডায়াবেটিসের প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য আবিষ্কৃত এই তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো— আইএপি কমে যাওয়া। এই আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

মূল গবেষক মধু এস মালো বলেন, গত ৫ বছরে ৩০-৬০ বছর বয়সি ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। গবেষণার ফল ইতোমধ্যে ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. একে আজাদ খান বলেন, যাদের আইএপি কমে যায়, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কার থেকে বোঝা যায়, বাংলাদেশের বিজ্ঞানীরাও বড় কাজ করতে সক্ষম।

এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক।


একাত্তর/এআর

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস সহায়ক।’ প্রতিপাদ্যে এবারের আয়োজনের লক্ষ্য ‘কর্মজীবী জনগণের...
কবি, বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোস্তফা সারওয়ারের রাজনৈতিক বিশ্লেষণধর্মী প্রবন্ধের বই ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট। বইটি নিন্দিত রাষ্ট্রনায়ক, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং গ্রাহকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘ডায়াবেটিক কর্নার’ নামে একটি নতুন সেবা চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ স্বপ্ন।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর