আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল। এই মর্যাদাপূর্ণ সনদ প্রাপ্তির মাধ্যমে রাইস ব্রান অয়েল উৎপাদন ও রক্ষণাবেক্ষণে গুণগতমান এবং শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সিনট্যাক্স গ্লোবাল এর ম্যানেজিং ডিরেক্টর এফ এম রিয়াজউল ইসলাম শাহরিয়ারের হাতে এই সার্টিফিকেট হস্তান্তর করে আইএসও কর্তৃপক্ষ।

এ সময় তিনি বলেন, ‘এই সার্টিফিকেট আমাদের কৃতিত্বের প্রতিক, যা আমাদের সমগ্র টিমের কঠোর পরিশ্রম এবং উতসর্গের ফল। গুনগত মান, গ্রাহক সন্তুষ্টি, ক্রমাগত উন্নতি এবং সর্বোপরি দেশের অর্গানিক খাবারের প্রতি যে সচেতনতা শুরু হয়েছে সে পথে আমাদের অঙ্গীকারের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে।’

ISO 9001:2015 সার্টিফিকেশন হলো সিনট্যাক্স গ্লোবাল ও তার গ্রাহকদের পণ্য এবং পরিষেবা প্রদানে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে বা গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে তার চেয়েও বেশী করবে এমন একটি প্রমাণপত্র।

যা আইএসও কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত কঠোর মূল্যায়ন প্রক্রিয়া, সিনট্যাক্স গ্লোবাল গুণগতমান ব্যবস্থাপনা সিস্টেম ও ব্যতিক্রমী সমাধান দেওয়াকে নিশ্চিত করে।

সিনট্যাক্স গ্লোবাল লিমিটেড সিনট্যাক্স রাইস ব্র্যান অয়েলের উৎপাদন ও বিপণনের সাথে জড়িত একটি কোম্পানি, যারা সাম্প্রতিক সময়ে এগ্রো, মৎস উৎপাদন এবং গবাদি পশু চাষ থেকে পণ্য ও অন্যান্য অর্গানিক কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রস্তুত।

এছাড়াও, সিনট্যাক্স গ্লোবাল লিমিটেড পর্যটন খাতে অত্যন্ত উচ্চাভিলাষী তাই কোম্পানিটি "VacationGo" এর মাধ্যমে ভিসা, টিকিট এবং অভিবাসী আইন সহায়তা প্রদান করে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং পরিষেবায় "Syntax Digital" এর মাধ্যমে সমসাময়িক বিশ্বে যুগোপযোগী ব্যবসায়িক সেবা দিয়ে আসছে।

এআর
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।
কখনও চিকিৎসা বিজ্ঞানী, আবার কখনও বিশেষজ্ঞ চিকিৎসক, কিংবা কখনও গবেষক। আরো রয়েছে কর্ণেল, ব্রিগেডিয়ার জেনারেল, মানবাধিকারকর্মীসহ অসংখ্য পরিচয়।এত সব পরিচয় যার ঝুলিতে, সেই প্রতারক ডা. ইশরাত রফিক...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর