বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে সনদ বিতরণ করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ১৮ জন এবং বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই জন করে সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা উক্ত কোর্সে অংশ নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ও কোর্সে সেরা নৈপুণ্যের জন্য স্কোয়াড্রন লিডার তওসীফ আবরার, জিডি (পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ এবং সার্টিফিকেট প্রদান করেন। 

সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান, এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল। এই মর্যাদাপূর্ণ সনদ প্রাপ্তির মাধ্যমে রাইস ব্রান অয়েল উৎপাদন ও রক্ষণাবেক্ষণে গুণগতমান এবং শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ মান বজায় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ...
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের বিনা বিচারে হত্যা ও গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।রোববার (২ অক্টোবর) প্রেসক্লাবে এক মানববন্ধনে সংসদ ভবন...
কখনও চিকিৎসা বিজ্ঞানী, আবার কখনও বিশেষজ্ঞ চিকিৎসক, কিংবা কখনও গবেষক। আরো রয়েছে কর্ণেল, ব্রিগেডিয়ার জেনারেল, মানবাধিকারকর্মীসহ অসংখ্য পরিচয়।এত সব পরিচয় যার ঝুলিতে, সেই প্রতারক ডা. ইশরাত রফিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর