ডা. ঈশিতার শত পরিচয়-শত সনদের সবই ভুয়া!

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৯:৪৫ পিএম

কখনও চিকিৎসা বিজ্ঞানী, আবার কখনও বিশেষজ্ঞ চিকিৎসক, কিংবা কখনও গবেষক। আরো রয়েছে কর্ণেল, ব্রিগেডিয়ার জেনারেল, মানবাধিকারকর্মীসহ অসংখ্য পরিচয়।

এত সব পরিচয় যার ঝুলিতে, সেই প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১ আগস্ট) বিকেলে, কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সন্টারে এক সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মকর্তারা জানান, সকালে ঈশিতাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের সময় শহিদুল ইসলাম দিদার নামের এক সহযোগিকেও গ্রেপ্তার করেন তারা।

এ যেন আরেক শাহেদ করিম। সরকারি একটি সংস্থা থেকে বহিষ্কৃত ঈশিতা কবির বিখ্যাত হবার প্রধান মাধ্যম হিসাবে বেছে নেয় মূলধারার গণমাধ্যম।

তাই নিজেকে বিগ্রেডিয়ার জেনারেল, কর্ণেল, এই সব পদ ব্যবহার করে দেশ-বিদেশ থেকে অনেক কিছুই বাগিয়ে নেয় বলে দাবি করেছেন র‌্যাব কর্মকর্তারা।

শুধু তাই নয়, ঈশিতা নিজেকে চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট বলেও পরিচয় দিতো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধি বলেও পরিচয় দিতো।

সংবাদ সম্মেলনে তারা জানান, আটক ঈশিতা রফিকে সব পরিচয়ই ভুয়া, প্রতারণাই ছিলো তার  মূল কাজ। এমনকি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননাও ভুয়া।

র‌্যাব কর্মকর্তা জানান, ইসরাত রফিক ইশিতা ময়মনসিংহের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে শুধুমাত্র এমবিবিএস শেষ করেছেন।

২০১৪ সালের প্রথম দিকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। এরপর একটি সরকারি হাসপাতালে চুক্তিতে কাজ করেন। তবে, চার মাস পর অনৈতিক কাজ করার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

কিন্তু নিজের সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পিএইচডি করেছেন এমন সব তথ্য প্রচার করতেন। করোনাকালে চিকিৎসকদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণও করেছেন।

২০১৭ সাল থেকেই মূলত পরিকল্পিত প্রতারণা কারবার শুরু করেন। নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে টকশোও করে বেড়াতেন।

চিকিৎসা শাস্ত্রে  কোনও উচ্চতর ডিগ্রি না থাকলেও তিনি নিজেকে এমপিএইচ, এমডি, ডিও ইত্যাদি ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন।

তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া নথি উপস্থাপন করে ২০১৮ সালে জার্মানিতে ‘লিন্ডা ও নোবেল লরিয়েট মিট-মেডিসিন সম্মেলনেও অংশ নেন।

প্রতারক ঈশিতা কবিরের ঝুলিতে কমপক্ষে একশ’ সার্টিফিটেক রয়েছে- যার সবই জাল। ইশরাত রফিক ঈশিতার সহযোগী শহীদুল ইসলাম দিদারও ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিতেন। রিমান্ডে এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।



একাত্তর/এআর

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
দেশের অন্যতম শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টিভি সম্প্রচারে আসার পর থেকেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তাকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া চ্যানেল ও পেজ তৈরি করে ভিত্তিহীন খবর ও গুজব প্রচারে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর