হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৮:৪৭ পিএম


হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সঙ্গে আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র জন্মদিন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধুনিক হামদর্দ কারখানা’র মিলনায়তনে এক আনন্দঘন আয়োজনে উদযাপিত হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হামদর্দ বাংলাদেশ।

অনুষ্ঠানে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধের পরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরন্তরভাবে আমরা চেষ্টা করে আজ এই পর্যায়ে পৌঁছেছি। মাত্র ৫০ হাজার টাকার মূলধন এবং প্রায় ৬ গুন দায়দেনা থেকে হামদর্দ আজ পরিণত হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার আলোঘরে। ভবিষ্যতেও মানব সেবার কাজে আমরা আরও এগিয়ে যাবো এবং সফল হবো।

রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) লক্ষ্মীপুরের অধ্যক্ষ অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার ধ্যান জ্ঞান এবং মননে কেবলই হামদর্দ। সবসময় তিনি মানুষের কল্যাণ কামনা করেন বলেই আজ তার নেতৃত্বে হামদর্দ এতদূর আসতে পেরেছে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জানানো ফুলেল শুভেচ্ছা জানায়। এছাড়া হামদর্দ এবং ড. ইউছুফ হারুন ভূঁইয়া’কে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠান উপস্থাপন করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ঢাকা রেলওয়ে জেলার এসপি আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইউনানী চেয়ার ভারতের প্রখ্যাত গবেষক অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমি, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক উৎপাদন বশির আহম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক (অ.দা.) হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ হাকীম আবু ইউছুফ আব্দুল হক, পরিচালক হামদর্দ জেনারেল হাসপাতাল মেজর (অব.) ডা. হারুন আল রশীদ। হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

একাত্তর/আরএ
ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর