রাজধানীতে বড়াইগ্রাম উপজেলা সমিতির উৎসব অনুষ্ঠিত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

রাজধানীতে অনুষ্ঠিত হলো বড়াইগ্রাম উৎসব-২০২৪। শুক্রবার পল্লবীর ‘মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (মটস)’ চত্বরে এ উৎসব আয়োজন অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা প্রথমবার এ উৎসবের আয়োজন করে। 

সমিতির নির্বাহী পরিষদের সভাপতি ডাঃ আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী। ছিলেন, গেস্ট অব অনার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য  কোহেলী কুদ্দুস মুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোর জেলা সমিতির সভাপতি শামসুল আলম মল্লিক, সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া পৌরসভার মেয়র একেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন। 

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সাধারণ সম্পাদক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লালপুর উপজেলা সমিতির সভাপতির আলমগীর পরাগ, নাটোর নলডাঙা উপজেলার সভাপতি আব্দুস ছামাদ মোল্লা, সাধারণ সম্পাদক মোফাখখারুল ইসলাম, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাশেম। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, খেলাধুলা, ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়াইগ্রাম উৎসব-২০২৪ এর সদস্য সচিব মাহমুদুল হক খোকন।

আয়োজকরা জানান, সমিতিটি ঢাকায় অবস্থানরত বড়াইগ্রাম উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বৃত্তি দেয়, হতদরিদ্র, দুস্থ, পীড়িত ও বেকার মানুষের সাহায্য ও চিকিৎসা সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং পেশাগত শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষে গঠিত একটি প্লাটফর্ম। 

ঢাকায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি ছাড়াও বড়াইগ্রাম উপজেলায় শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, শিক্ষায় এবং কর্মসংস্থানে বিভিন্ন উপায়ে সহযোগিতা দিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান আয়োজকরা।

একাত্তর/এসি
নাটোর জেলার গুরুদাসপুর থানার প্রথিতযশা শিক্ষক মুকুল চন্দ্র দাম (৮৩) মারা গেছেন।
বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকা আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল।  মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: আব্দুল কুদ্দুস এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলাউদ্দিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর