ঢাকা ওয়াসার বিল পরিশোধে গ্রাহকের শীর্ষ পছন্দ বিকাশ

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:১১ এএম

২০২২-২৩ অর্থবছরে ঢাকা ওয়াসার বিল কালেকশনে সর্বোচ্চ পরিমাণ অবদান রাখায় ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’-এর প্রথম স্থান অর্জন করলো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশে পানির বিল পরিশোধ খুবই সহজ, সময় ও খরচ সাশ্রয়ী, নিরাপদ এবং ঝামেলামুক্ত হওয়ায় দেশের যেকোনো জায়গা থেকে বিল পরিশোধের মাধ্যম হিসেবে গ্রাহকরা বিকাশকেই বেছে নিচ্ছেন। ফলে, ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ পানির বিল, ২২২ কোটি টাকা পরিশোধ করেছেন গ্রাহকরা বিকাশের মাধ্যমে।

রোববার রাজধানীর স্থানীয় একটি হোটেলে ঢাকা ওয়াসা “বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ অর্থবছর” শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার বালা এবং ঢাকা ওয়াসার এমডি ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান এর উপস্থিতিতে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

এ প্রসঙ্গে বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, বিকাশ-এর মতো সেবা আসার পর এখন ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকের বিল ওয়াসার কোষাগারে জমা হচ্ছে যার জন্য আগে অনেক সময় প্রয়োজন হতো। আর গ্রাহকরাও এখন ডিজিটাল পদ্ধতি বিল পরিশোধে আস্থা অর্জন করতে পেরেছেন। আমাদেরকে এই উদ্ভাবন আনার সুযোগ দেওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

‘গ্রাহকদের আস্থা বজায় রেখে, তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করে এবং সব নিয়ম মেনে যেন সবাই খুব সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে এই সেবা গ্রহণ করতে পারেন তার জন্য যত প্রকার উদ্ভাবন আনা প্রয়োজন সেটা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করে যাব।’

শুধু পানির বিল পরিশোধই নয়, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ভূমি সেবা, পাসপোর্টসহ বিভিন্ন সরকারি ফি এবং ইন্টারনেট, টিভি ইত্যাদিসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ।

প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

এছাড়া, বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।

একাত্তর/আরএ
২০১৫ সাল থেকে মোবাইল রিপেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছে GSM Repair। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি মোবাইল রিপেয়ার সার্ভিসে দক্ষতা, কাস্টমার আস্থা এবং মানসম্মত সার্ভিসকে সর্বোচ্চ...
বন্ধুরা তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন সার্কেল।
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর