আইপিইউ সেক্রেটারি জেনারেলের সঙ্গে স্পিকারের বৈঠক

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:২০ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৮তম অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সম্মেলনের ফাঁকে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংয়ের আমন্ত্রণে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন স্পিকার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

শিরীন শারমিন চৌধুরী এমপিকে ধারাবাহিকভাবে চতুর্থবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান আইপিইউ সেক্রেটারি জেনারেল।

মার্টিন চুংগং এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দেয়ার অনুরোধ জানান।

শিরীন শারমিন চৌধুরী আইপিইউ সেক্রেটারি জেনারেলকে এ প্রস্তাব দেয়ায় ধন্যবাদ জানান এবং ওয়ার্ল্ড স্পিকার সম্মেলনের প্রিপারেটরি কমিটিতে সদস্য হিসেবে যোগ দিতে সম্মতি দেন।

শনিবার বিকেলে সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা অংশ নেন। এপিএ সংক্রান্ত সভায় সংসদ সদস্য আখতারুজ্জামান ফিলিস্তিন ইস্যুতে বক্তব্য দেন।

এসময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক এবং আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

কেএসএইচ
পদ্মা সেতুকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনীতির প্রাণ ভোমরা বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, পদ্মাসেতু এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে...
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর