অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে শব্দ আর যুক্তির বুননে মননশীলতার চর্চার প্রেরণায় অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে "বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬"।

সভ্যতা কেবল ইট-পাথরে নয়, নির্মিত হয় শব্দ আর যুক্তির বুননে। মতের ভিন্নতা যখন বিভাজন না হয়ে আলোচনার শক্তিতে রূপ নেয়, তখনই জন্ম হয় এমন এক নব্য বাংলাদেশের স্বপ্ন, যা ন্যায়, সাম্য ও সম্মানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সেই অনুপ্রেরণায় সারাদেশ থেকে ২৮টি বিতর্ক ক্লাবের বিতার্কিকগণ এই প্রতিযোগিতায় অংশ নেন। 

উৎসবের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা গত ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়। ২৮টি টিমের নক আউট পর্বের মাধ্যমে শুরু হয়ে সেমি ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে ১৬ তারিখের বিতর্ক অনুষ্ঠান শেষ হয়। ১৭ জানুয়ারি প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে গিফট পার্টনার হিসেবে ছিল মিস বিউটি, লার্নিং পার্টনার এমআইই ইংলিশ একাডেমি, কনফেকশনারি পার্টনার ছিলেন ওয়ান্ডার, বেভারেজ পার্টনার নেসক্যাফে, স্কিলস পার্টনার গ্র‍্যাড বাঙ্কার একাডেমি, স্ন্যাক্স পার্টনার ম্যাগি, মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন শিকড় টিভি কানাডা, একাত্তর টেলিভিশন, এবং দৈনিক বাংলার ডাক।

যুক্তির বুননে মননশীলতার চর্চার ৮ রাউন্ড শেষে ফাইনালে উত্তীর্ণ হয় হাউজ অফ ডিবেটার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুহসীন হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইনাল বিতর্কে চ্যাম্পিয়ন হয় হাউজ অফ ডিবেটার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্ট সেরা বিতার্কিক হন হাউজ অফ ডিবেটার্স এর রাকিব রহমান এবং মৈত্রী হল ডিবেটিং ক্লাবের বিতার্কিক আফিয়া ইবনাথ সূচি। ফাইনালের সেরা বিতার্কিক হন মুহসীন হল ডিবেটিং ক্লাবের বিতার্কিক কে. এম. জুলকার নাইন।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম, অধ্যাপক ড. তাসলিমা ফেরদৌস, মডারেটর, অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম ; মো: আবু সাদিক কায়েম, সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ; জুবায়ের হোসেন শাহেদ, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ; রাগীব আনজুম, সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম এর সভাপতি ইফফাহ আসসারীরাহ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন অ্যাথেনিয়াম ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত।

আরবিএস
প্রাচীন গ্রিসের মুক্তমঞ্চের প্রশ্ন করার সাহস আর ভিন্ন মতকে সম্মানের সংস্কৃতিকে ধারণ করে অ্যাথেনিয়াম ডিবেট ফোরাম আয়োজন করেছে ‘বিনির্মাণ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’। 
দেশের প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ৫৩ বছর পর প্রথমবারের মতো আয়োজন করলো আন্তঃবিতর্ক প্রতিযোগিতা ‘MLIS Ethos 2025’।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় এবং বিতর্ক ক্লাবের উদ্যোগে ‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে শনিবার (১০ মে) পর্যন্ত।
শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো সম্প্রতি আয়োজন করছে ফ্যান ফেস্টিভ্যাল ২০২৪। বাংলাদেশে টেকনো’র ভক্তদের জন্য এই ফেস্টিভ্যাল হতে যাচ্ছে স্মরণীয় একটি উৎসব। মাসব্যাপী উদযাপনে থাকছে দুর্দান্ত চমক...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর