পুরান ঢাকায় কোরবানির বর্জ্য সরেনি, অভিযোগ এলাকাবাসীর

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:৪০ এএম

ঈদের দুইদিনেই সব বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পুরান ঢাকার গলিপথের বর্জ্য ঠিকমত সরানো হয়নি বলে অভিযোগ জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে তৃতীয় দিনের কোরবানির বর্জ্য যুক্ত হওয়ায় অসহনীয় গন্ধ ও ভোগান্তির মধ্যে পড়ে তারা। আবার উত্তরে তৃতীয় দিনের কোরবানির বিষয়ে কোনো নির্দেশনা না থাকলেও অনেকে রাস্তায় আবর্জনা ফেলছেন, অনেকে রাখছেন অস্বাস্থ্যকরভাবে। তবে দুই সিটি কর্পোরেশনেরই মূল সড়কগুলো পরিচ্ছন্ন, ছেটানো হয়েছে ব্লিচিং পাউডারও। 

আরও পড়ুন: পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের

শুক্রবার সরেজিমন নাজিমউদ্দিন রোডের একটি গলিতে এলাকাবাসীরে সঙ্গে পরিচ্ছনাকর্মীর তর্ক-বিতর্ক করতে দেখা যায়। দক্ষিণের পরিচ্ছনাকর্মী জসিম জানান, নাজিমউদ্দিন রোডের একটি গলিতে স্থানীয় বাসিন্দারা আবর্জনা পরিষ্কার করা নিয়ে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গেই তিনি হাজির হন। তবে স্থানীদের অভিযোগ, তিনদিন ধরে তিনি ঠিকমতো বর্জ্য পরিষ্কার করা হচ্ছে না। গেলো তিনদিনে ড্রেন-রাস্তায় বর্জ্য পড়েছিল। 

image


এদিকে ঈদের তৃতীয় দিন আর কোনো পশু কোরবানি না করার অনুরোধ জানিয়েছিলেন দক্ষিণের মেয়র। কিন্তু পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সেই অনুরোধ না মেনে যেখানে সেখানে ফেলা হয়েছে আবর্জনা। তবে মূল সড়কগুলোতে সকাল থেকেই ব্লিচিং পাউডার আর পানি ছিটিয়ে চলেছে পরিচ্ছন্নতার কাজ।
অপরদিকে লালমাটিয়ার এক বাসিন্দাকে কোরবানির পর বর্জ্য ভাগাড়ে ফেলার বদলে সনাতনী পদ্ধতিতে মাটিতে পুঁতে ফেলতে দেখা গেলেও অনেকে ফেলেছেন রাস্তা।

একাত্তর/এসি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর