ইউএস ট্রেড শোতে আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান

আপডেট : ১১ মে ২০২৪, ০৫:০৯ পিএম

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে ২৯তম ইউএস ট্রেড শোতে অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান। হারল্যানের বিভিন্ন প্রিমিয়াম কালার কসমেটিকস পণ্য আগ্রহ ভরে দেখছেন দর্শকরা।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত তিন দিনব্যাপী এই ট্রেড শোতে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদসহ রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিন দিনব্যাপী ইউ এস ট্রেড শো চলে ৯ মে থেকে ১১ মে পর্যন্ত। যার মাঝে বরাবরের মতই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যানের পণ্য সমৃদ্ধ রিমার্ক-হারল্যানের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কাড়ে।

ক্রেতা ও দর্শনার্থীদের জন্য হারল্যান নিয়ে এসেছে বৃহৎ পরিসরে বুলেট লিপস্টিক, লিপ গ্লস, নেইল পলিশ ও জেল লাইনারের এক অভাবনীয় লাইনআপ। ম্যাট ফিনিশের বুলেট লিপস্টিকের সাথে ঠোঁটের কালার টেক্সচার হবে আরও ঘন ও আকর্ষণীয়।

অন্যদিকে, ডিউ ড্রপ ও গ্যালাকটিক গ্ল্যাম লিপ গ্লস ঠোঁটকে রাখবে সফট ও হাইড্রেটেড। এছাড়াও নেইল পলিশের ক্লাসিক, জেল, হলোগ্রাফিক ও গ্লিটারের ৪টি ভিন্ন ধরন নখের সাজে যোগ করবে নতুন মাত্রা। শুধু তাই নয়, ১৬টি আলাদা শেডের কালার ভাইবস জেল লাইনার যেকোনো উপলক্ষেই চোখের সৌন্দর্যকে করবে আরও নিখুঁত ও বৈচিত্র্যময়।

খুব শিগগিরই হারল্যান তাদের প্রোডাক্ট রেঞ্জে যোগ করতে যাচ্ছে লিকুইড লিপস্টিকও। এত সব ভিন্ন ভিন্ন কালার কসমেটিকস পণ্যের সাথে ইউএস ট্রেড শো’তে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে হারল্যান। আর ক্রেতাদের কথা মাথায় রেখে এসব পণ্যে থাকছে ২৫ শতাংশ মূল্যছাড়। 

রিমার্ক-হারল্যানের সঙ্গে এর আগে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। 

তিনি বলেছেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অব লিভিং অনুযায়ী সব রকম সুযোগ-সুবিধা পেতে পারে, তা রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ হারল্যান স্টোর, যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

একাত্তর/আরএ
গুলশানের আমেরিকান ক্লাবে আমেরিকান দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারির সাথে জামায়েতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের একটি গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা গেছে। 
আমেরিকায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র নাথ সিনহার একটি তিনতলা বাড়ির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এ সংক্রান্ত নথিপত্রও পাওয়া গেছে। ফলে এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে শুরু...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর