নিউজার্সিতে এস কে সিনহার তিনতলা বাড়ি, মামলার প্রস্তুতি

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৮:৫৬ পিএম

আমেরিকায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র নাথ সিনহার একটি তিনতলা বাড়ির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এ সংক্রান্ত নথিপত্রও পাওয়া গেছে। ফলে এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিতে শুরু করেছে দুদক। 

গুগল ম্যাপ বলছে, নিউ জার্সির প্যাটারসন এলাকায় তিন তলা ওই বাড়িটির মোট আয়তন চার হাজার বর্গফুট। বাড়িটিতে মোট ৯টি বেড়রুম রয়েছে। একটি ব্রোকার হাউসের ওয়েবপেজে বলা হয়েছে বাড়িতে ২০১৯ সালের ২১ জুন সাড়ে তিন লাখ ডলারে বিক্রি হয়েছে। 

সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান চলার এক পর্যায়ে দুদক কর্মকর্তা আনোয়ার প্রধান আমেরিকা, কানাডা, দুবাই, সিঙ্গাপুরসহ একাধিক চিঠি লেখেন। এসব চিঠিতে সিনহার সম্পদের তথ্য চাওয়া হয়। 

সম্প্রতি আমেরিকার সংশ্লিষ্ট বিভাগ থেকে দেশটিতে এস কে সিনহার সম্পদের বিস্তারিত তথ্য পাঠায় দুদকের কাছে। এসব নথিপত্রে উঠে এসেছে সিনহা কিভাবে আমেরিকার নিউজার্সিতে একটি তিনতলা বাড়ি কিনেছেন এবং কোথা থেকে টাকার পেয়েছেন। 

বিচারপাতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব থাকা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার খান জানান, মামলা করার মতো প্রয়োজনীয় তথ্য এবং নথি তাদের হাতে চলে এসেছে। তাই মামলার প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। 

image


আমেরিকা থেকে আসা নথিপত্রে দেখা গেছে, বিচারপতি এস কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহাকে ব্যবহার বাড়ি কেনার অর্থ বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার সেই টাকা দিয়ে আমেরিকাতে একটি তিনতলা বাড়ি কিনেছেন। 

অনন্ত কুমার সিনহা আমেরিকায় ডেন্টিস্ট হিসেবে কর্মরত। সেখানের একটি ব্যাংক থেকে ৩০ বছরের জন্য এক লাখ আট হাজার ৭৫০ ডলার ঋণ নিয়ে এক লাখ ৪৫ হাজার ডলার দিয়ে একটি বাড়ি কেনেন তিনি। আরও একটি বাড়ি কেনেন দুই লাখ ৮০ হাজার ডলার দিয়ে।

২০১৮ সালের ১১ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত নিউজার্সির প্যাটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমারের হিসাবে এক লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা হয়। ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত ৬০ হাজার ১০ ডলার জমা হয়। এসব ডলার ইন্দোনেশিয়া ও কানাডার রয় গ্রুপের কাছ থেকে পাওয়া, যা প্রকৃতপক্ষে একটি সেলস কোম্পানি। 

অনন্ত কুমার সিনহা বড় ভাই সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে যান, তখন তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান, আমেরিকার নিউ জার্সির প্যাটারসন এলাকায় বাড়ি কেনার জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন। 

প্রকৃতপক্ষেই সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অবৈধ অর্থ অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় যুক্তরাষ্ট্রে পাচার করে তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করেন। 

এ দিয়ে ১৭৯ জ্যাসপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২-তে ২০১৮ সালের ১২ জুন দুই লাখ ৮০ হাজার ডলার খরচ করে একটি বাড়ি কেনেন। সুতরাং বাড়িটি পরোক্ষভাবে সুরেন্দ্র কুমার সিনহারই। ব্যক্তিগতভাবে প্রভাব কাটিয়ে অর্থপাচার করে আমেরিকায় বাড়ি কেনেন তিনি। 

এস কে সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় অবৈধভাবে অর্থ উপার্জন করে ভোগ দখলে রেখে এবং অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান গোপন করে দুই লাখ ৮০ হাজার ডলার পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে চার বছর এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আরও পড়ুন: তাসকিনকে ক্ষতিপূরণ দেয়া উচিত: মাশরাফি

উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ২৩ জন বিচারক প্রধান বিচারপতি হয়েছেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়েই প্রথম। তিনিই প্রথম প্রধান বিচারপতি, ২০১৭ সালের নভেম্বরে যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে।

বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রধান বিচারপতি, দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার তাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর