৪৮ জেলায় করোনা ও উপসর্গে ২৫১ মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৯:০২ এএম

সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দেশের ৪৮টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ২৫১ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছেন একাত্তরের প্রতিনিধিরা। 

প্রাপ্ত তথ্য মতে এসময়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৮ জন, কুষ্টিয়ায় করোনায় ১৩ জন ও উপসর্গে একজন মারা গেছেন, কিশোরগঞ্জে করোনায় মারা গেছেন তিনজন, চাঁদপুরে করোনায় মারা গেছেন তিনজন, পটুয়াখালীতে করোনায় মারা গেছেন দুইজন, কুমিল্লায় করোনায় মারা গেছেন ১০ জন, হবিগঞ্জে করোনায় মারা গেছেন দুইজন, মাদারীপুরে করোনায় মারা গেছেন দুইজন, নোয়াখালীতে করোনায় মারা গেছেন একজন এবং লালমনিরহাটে করোনায় মারা গেছেন একজন। 

আরও পড়ুন: রেকর্ড মৃত্যুর দিনে প্রায় ১৫ হাজার শনাক্ত, সর্বোচ্চ পরীক্ষা

এদিকে একই সময়ে রংপুর মেডিক্যালে করোনায় ১১ জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। রাজশাহী মেডিক্যালে করোনায় ১০ জন ও উপসর্গে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে উপসর্গে মারা গেছেন ২ জন, ময়মনসিংহ মেডিক্যালে করোনায় পাঁচজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন, পিরোজপুরে করোনায় মারা গেছেন চারজন, চুয়াডাঙ্গায় করোনায় চারজন ও উপসর্গে দুইজন, লক্ষ্মীপুরে করোনায় মারা গেছেন তিনজন, ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন তিনজন।

নেত্রকোণায় করোনায় মারা গেছেন তিনজন, বরগুনায় করোনায় মারা গেছেন দুইজন, ঝালকাঠীতে করোনায় মারা গেছেন একজন, শেরপুরে করোনায় মারা গেছেন একজন। 

২৪ ঘণ্টায় খুলনার পাঁচ হাসপাতালে করোনায় ৯ জন ও উপসর্গে দুইজন মারা গেছেন; মেহেরপুরে করোনায় চারজন ও উপসর্গে দুইজন মারা গেছেন; গাজীপুরে করোনায় সাতজন মারা গেছেন; মাগুরায় করোনায় মারা গেছেন দুইজন; খাগড়াছড়ি করোনায় মারা গেছেন একজন

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এযাবত একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল ২৬ জুলাই। এদিন রেকর্ড সংখ্যক পরীক্ষায় ১৫ হাজার ১৯২ জন নতুন করে শনাক্ত হন এবং ২৪৭ জন মৃত্যুবরণ করেন। এনিয়ে দেশে মোত শনাক্তের সংখ্যা দাঁরিয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ রবং মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জনের।  


একাত্তর/আরএইচ

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর