পরীমনিকে নিয়ে সংবাদ সম্মেলনে যা বললো র‍্যাব

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৫১ পিএম

রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক নায়িকা পরীমনিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটি র‌্যাবের সদরদপ্তরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসায় বার ছিল, যেখানে ডিজে পার্টি করা হতো। সেখানে মাদক গ্রহণ চলতো নিয়মিত। এমনকি তিনি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন বলেও জানা যায়। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন।

র‍্যাব আরও জানায়, গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং তার সহযোগী মোঃ মাসুদুল ইসলাম ওরফে জিসানকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানী ঢাকার অভিজাত এলাকার গুলশান, বারিধারা ও বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি আয়োজনের বেশ কয়েকটি স্থানের তথ্য প্রদান করে। সেসব এলাকায় নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে ৪ আগস্ট রাজধানীর বনানী এলাকায় বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে পরীমনি (২৬), নজরুল ইসলাম রাজ (৩৯) সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন মোঃ আশরাফুল ইসলাম দীপু (২৯) ও মোঃ সবুজ আলী (৩৫)। অভিযানে উদ্ধার করা হয় একটি মিনিবার পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি ও ৩৩ বোতল বিভিন্ন প্রকার বিদেশী মদসহ দেড় শতাধিক ব্যবহৃত বিদেশী মদের বোতল, ইয়াবা ও শিশা সামগ্রী, এলএসডি, আইস ও ইলেকট্রনিক ডিভাইস। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, পিরোজপুরের কলেজে (এইচএসসি) অধ্যয়নরত অবস্থায় চিত্রজগতে প্রবেশ করেন তিনি। এ পর্যন্ত ৩০টি সিনেমা এবং ৫/৭টি টিভিসিতে অভিনয় করছেন তিনি। 

র‍্যাব জানায়, গ্রেপ্তার শামসুর নাহার পরীমনি ২০১৬ সাল থেকেই অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর জন্য বাসায় মিনিবার স্থাপন করা হয়। নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এদিকে নজরুল ইসলাম রাজকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ১৯৮৯ সালে খুলনা থেকে দাখিল পাশ করেন। এরপর তিনি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও ঠিকাদারী কাজ শুরু করেন। পাশাপাশি শোবিজ জগতেও তার অনুপ্রবেশ ঘটে। বিভিন্ন সিনেমা/নাটকে তিনি নানা চরিত্রে অভিনয়ের সাথে সাথে নামে বেনামে প্রযোজনায় যুক্ত হন। রাজ মাল্টি মিডিয়া নামেও তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়িক জগত ও চিত্র জগতের দুই ক্ষেত্রে তার সংযোগ থাকায় তিনি অতিরিক্ত অর্থ লাভের আশায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজ অবস্থানের অপব্যবহার করেন।

নজরুল ইসলাম রাজ শরফুল হাসান ওরফে মিশু হাসান এবং মোঃ মাসুদুল ইসলাম ওরফে জিসানের সহযোগীতায় ১০-১২ জনের একটি সিন্ডিকেট তৈরী করেন। এই সিন্ডিকেটটি রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে গুলশান, বারিধারা, বনানীসহ বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টির নামে মাদক সেবনসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডের ব্যবস্থা করে থাকে। এই পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে সিন্ডিকেট সদস্যরা বিপুল পরিমান অর্থ পেয়ে থাকেন।

এছাড়া এই সিন্ডিকেটটি বিদেশেও প্লেজার ট্রিপের আয়োজন করে থাকতো। একইভাবে উচ্চবিত্ত প্রবাসীদের জন্য দুবাই, ইউরোপ ও আমেরিকায় এ ধরণের পার্টির আয়োজন করা হতো। পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা অনুযায়ী পার্টিগুলো আয়োজন করা হতো। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
হোমকেয়ার ব্র্যান্ড সানবিট এবং কসমেটিকস ব্র্যান্ড শপ হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমনি। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর