সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিতে স্টারকমের সাথে গ্রামীণ হেলথকেয়ারের চুক্তি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসের সাথে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। 
 
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস বাংলাদেশের নিম্নআয় এবং সুবিধাবঞ্চিত মানুষের চোখের সমস্যার সেবা দিয়ে থাকে। মানুষের চোখের উন্নতির জন্য নিবেদিত স্বাস্থ্যসেবা সরবরাহ ও তাদের কার্যক্রম বৃদ্ধির জন্য স্টারকম বাংলাদেশের সাথে  চুক্তিবদ্ধ হয়েছে।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার এর উদ্যোগগুলোর সচেতনতা এবং দৃশ্যমানতা বৃদ্ধি করাই স্টারকম বাংলাদেশের প্রধান লক্ষ্য, বিশেষ করে অনুন্নত সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবার উন্নতির প্রচেষ্টা করা। গ্রামীন হেলথকেয়ার এবং স্টারকম বাংলাদেশ একসাথে কাজ করে দেশের সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়, পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে গ্রামীন হেলথকেয়ার কে অপরিহার্য করে তোলাও অন্যতম লক্ষ্য।
  
স্টারকম বাংলাদেশ দেশের শীর্ষ মার্কেটিং এজেন্সিগুলোর মধ্যে একটি। স্টারকম মিডিয়া বায়িং, পিআর এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে থাকে। সে সুবাদে স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল এজেন্সি হিসেবে গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসকে তাদের অভিজ্ঞতার আলোকে সেবা ও পরামর্শ নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম. সোলায়মান রাসেল এবং সিএমও হাসিবুল হাসান।

স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এম. আহমেদুন ফায়েজ এবং স্টারকমের ডিরেক্টর আরিফুর রহমান।

আরবিএস
জেনোফ্যাক্স, বাংলাদেশ এবং ইয়র্ক হাসপাতাল লিমিটেডের যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন।
ঈদুল ফিতরের আগে রাজধানী ঢাকার সরকারি জেনারেল ও বিশেষায়িত হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে সীমিত পরিসরে বিভিন্ন ইনস্টিটিউট ও হাসপাতালে এই বিশেষ স্বাস্থ্য...
শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।আইনজীবী আল মামুন জানান,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর