ঈদের আগেই ঢাকায় বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০১:৫৩ পিএম

ঈদুল ফিতরের আগে রাজধানী ঢাকার সরকারি জেনারেল ও বিশেষায়িত হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ধাপে সীমিত পরিসরে বিভিন্ন ইনস্টিটিউট ও হাসপাতালে এই বিশেষ স্বাস্থ্য সেবা চালু হবে।

তবে ঢাকা ও বাইরের হাসপাতালগুলোর সেবার ধরন ও কার্যক্রমের পার্থক্যে জটিলতা বেড়েছে। বিষয়টি সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আলোচনা চলছে। 

প্রাথমিকভাবে দেশের ১২টি জেলা হাসপাতাল ও ২৯টি উপজেলা হাসপাতালে চলছে বৈকালিক স্বাস্থ্য সেবা। এই ব্যবস্থায় বিকাল তিনটার পর সরকারি হাসপাতালের নিজ নিজ কর্মস্থলে স্বল্প সম্মানীর বিনিময়ে রোগী দেখছেন অধ্যাপক, সহকারী অধ্যাপক ও আবাসিক চিকিৎসকরা।

image


আপাতত এই কার্যক্রমের দিকে নজর রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। যাতে ঘাটতিগুলো চিহ্নিত করে পরে এটিকে ঢেলে সাজানো যায়। পরবর্তীতে সব হাসপাতালে এ সেবা চালু করা হবে। বিশাল সংখ্যক চিকিৎসক প্রান্তিক পর্যায়ে এই সুযোগ পাবেন। এতে সাধারণ মানুষের উপকার হবে।

এই কার্যক্রমের দ্বিতীয় ধাপে ঢাকার জেনারেল ও বিশেষায়িত হাসপাতালগুলোতেও শুরু হবে বৈকালিক স্বাস্থ্য সেবা। এরিমধ্যে তালিকা চূড়ান্ত করার কাজ করছে স্বাস্থ্য বিভাগ। প্রথম ধাপে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের মধ্যে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, পঙ্গু ও নিউরো সায়েন্স ইনস্টিটিউটে চালু হবে বৈকালিক স্বাস্থ্য সেবা। 

দুপুর আড়াইটার পরে সরকারি চিকিৎসকদের দায়িত্ব শেষ হয়ে যায়। তারপর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা চেম্বার প্র্যাকটিস করতে পারবেন। তারা নিজ হাসপাতালে বসে রোগী দেখবেন, রোগীদের সংশ্লিষ্ট পরীক্ষা-নিরীক্ষাও করতে পারবেন।

image


সপ্তাহে দুই দিন আপাতত এই কার্যক্রম চলবে। তাদের এই সেবা দেওয়ার জন্য সম্মানি নির্ধারণ করা হয়েছে। সেই সম্মানির একটি অংশ চিকিৎসক ও অন্যা স্বাস্থ্যকর্মী এবং আরেকটি অংশ হাসপাতাল পাবে। অধ্যাপকের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এরমধ্যে ৪০০ টাকা চিকিৎসক পাবেন, সেবার সহায়তাকারী পাবেন ৫০ টাকা এবং হাসপাতাল পাবে ৫০ টাকা।

আরও পড়ুন: র‌্যাবকে নিয়ে তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক গ্রেপ্তার

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও অন্য সব জেলার বৈকালিক স্বাস্থ্য সেবায় ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন আসবে। তবে, এই কার্যক্রম পরিচালনায় নীতিমালা অনুসরণ করেই ঢাকার হাসপাতাল গুলোতে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু হবে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর