প্যাকেটজাত খাদ্যের সম্মুখভাগে সহজবোধ্য সতর্কতামূলক লেবেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পিএম

বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালার মূল উদ্দেশ্য বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, রাজনৈতিক বাস্তবতা অনুধাবন, সংশ্লিষ্ট পক্ষসমূহ চিহ্নিত করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন। 

কর্মশালায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস। 

এসময় উপস্থিত ছিলেন-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআর-এর সাবেক উপদেষ্টা ডা. এম মুশতাক হোসেন, পলিসি এক্সপার্ট তাইফুর রহমান, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য নীতি বিশেষজ্ঞ এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ভাইটাল স্ট্রাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, ইয়ুথ পলিসি ফোরামের সিনিয়র অফিসার সাদ ইবনে ওয়ালিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। 

এসময় বক্তারা বলেন- ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং কেবল একটি লেবেলিং পদ্ধতি নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ। এর বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে অসংক্রামক রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।

আরবিএস
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং ডিজিটাল উন্নয়নে কমিউনিটি রেডিও...
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এক...
দেশের বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপকদের নিয়ে শুরু হলো ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামটরে এফবিএস হলরুমে এই কর্মশালা শুরু হয়।  
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর