আইসিএসবি সম্মাননা পেল রবি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পিএম

একাদশ ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩’-এ রৌপ্য সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা। এ পুরস্কারের মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স চর্চায় শ্রেষ্ঠত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল অপারেটরটি।

সম্প্রতি ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশীদের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার। এ সময় আইসিএসবি’র করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান নুরুল আলম উপস্থিত ছিলেন।

রবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারিয়েটের অ্যাসোসিয়েট ডিরেক্টর শহীদুর রহমান, ভ্যাস অ্যান্ড নিউ বিজনেসের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিক, স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ম্যানেজার খন্দকার নাসির উদ্দিন মাহমুদ।

করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড এমন কোম্পানিকে স্বীকৃতি দেয় যারা সর্বোচ্চ মানের করপোরেট গভর্নেন্স, স্বচ্ছতা এবং জবাবদিহি প্রদর্শন করে।

এআরএস
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।
রবি গ্রাহকরা এখন থেকে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্স বা সরাসরি রিচার্জ ব্যবহার করে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে হজযাত্রীরা নিজস্ব রবি সিম ব্যবহার করে নির্বিঘ্নে সৌদি আরব...
নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর