প্রশাসক নিয়োগ বৈধতার শুনানির আগে নগদ বিক্রির প্রক্রিয়া অবৈধ: সুপ্রিম কোর্ট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যে পদক্ষেপ শুরু করেছে, সেটি সম্পূর্ণ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ সংক্রান্ত একটি রায় দিয়েছেন।

শুনানিতে সরকারের পক্ষে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। নগদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট জায়নুল আবেদিন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, অ্যাডভোকেট জিয়াউর রহমান এবং অ্যাডভোকেট মো. জামিলুর রহমান।

আদালতের রায়ে বলা হয়েছে, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সরকারের হাতে নেই।

আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানির নির্ধারিত দিন রয়েছে। বিডা ও বাংলাদেশ ব্যাংকের এ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণার ফলে নগদ বিক্রি বা নগদে বিনিয়োগ নেয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত হয়ে গেল।

চেম্বার জজের এ রায় বিষয়ে নগদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, প্রতিষ্ঠানের মালিকানা এবং পরিচালনা সম্পর্কিত জটিলতা যেখানে শেষ হয়নি সেখানে অবৈধ দখলদার সংস্থা কীভাবে এটি বিক্রির পাঁয়তারা করে? বিজ্ঞ আদালত আমাদের আর্জি শুনে একটি অবৈধ প্রক্রিয়াকে অবৈধ হিসেবেই ঘোষণা করেছেন।

এর আগে, গত ৩১ আগস্ট নগদের জন্য কৌশলগত অংশীদার খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিডা। এ প্রক্রিয়া সম্পন্নের জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগও নেয় তারা। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে এ সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়। বিষয়টি চ্যালেঞ্জ করে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফায়েত আলম আদালতের দ্বারস্থ হলে আজ চেম্বার জজ তার রায়ে এ সংক্রান্ত সব প্রক্রিয়া স্থগিত করেন। 

আরবিএস
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ তাদের আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা রেভিনিউ দিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের অর্জিত আয়ের ভাগ হিসেবে...
ডাক অধিদপ্তর দায়িত্ব গ্রহণ করার পর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দৈনিক লেনদেন প্রায় ১০০ কোটি টাকা বেড়েছে।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ এ প্রশাসক ও নতুন বোর্ড নিয়োগকে বেআইনি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদলত। গত সাত মে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর