দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।

রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে শুরু হতে যাওয়া এই ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে। তাছাড়া এবারের আয়োজনের পরিধি বিগত বছর থেকে আরও বিস্তৃত।

‘পারবে তুমিও’ আদর্শ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পেসার ও স্পিনার উভয় বোলারদের সুযোগ করে দেওয়া এবারের রবি বোলার হান্টের অন্যতম লক্ষ্য।

দেশের ক্রিকেটে নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে রবি ও বিসিবির যৌথ উদ্যোগের রয়েছে সফল ইতিহাস। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে এসেছিলেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে আয়োজিত সেই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হয়েছিলেন এবাদত। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের পেসের লাইনআপে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি। আর ২০১৭ সালের আয়োজিত রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন। রবি বোলার হান্ট থেকে উঠে আসা এই সাফল্যই নতুন করে এমন উদ্যোগ আয়োজনের অন্যতম বড় অনুপ্রেরণা। 

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রবি বোলার হান্ট। দেশের ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব, যার মধ্যে ২টি ভেন্যু থাকবে ঢাকায়, বাকিগুলা যথাক্রমে- সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম। বরিশালের ট্রায়াল হবে খুলনায়। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে অনুষ্ঠিত হবে ট্রায়াল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা তরুণ বোলারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেবে এই আয়োজন।

পুরুষ-নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় নির্বাচকেরা মাঠে উপস্থিত থাকবেন। বিচারক হিসেবে থাকবেন- মুশতাক আহমেদ, পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগস্পিনার; কোরি কলিমোর, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক পেসার ও মো. সালাহউদ্দিন, প্রধান কোচ, হাই পারফরম্যান্স স্কোয়াড, বাংলাদেশ। পাশাপাশি জাতীয় দলের কোচরাও সামগ্রিক বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। 

তবে প্রতিভা খুঁজে নেওয়ার পরই শেষ নয় এই পথচলা। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার সুযোগ। লক্ষ্য একটাই, আজকের সম্ভাবনাময় বোলারদের আগামী দিনের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করা।

আগ্রহী বোলাররা অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করতে পারবেন My Robi অ্যাপে!

আরবিএস
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
রবি গ্রাহকরা এখন থেকে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্স বা সরাসরি রিচার্জ ব্যবহার করে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে হজযাত্রীরা নিজস্ব রবি সিম ব্যবহার করে নির্বিঘ্নে সৌদি আরব...
নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে পার্বত্য চট্টগ্রাম এলাকার অনেক জায়গায় রবির মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দিয়েছে। গত তিন মাসে বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা রবির মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও...
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা মূলত জলবায়ু ন্যায়বিচার,...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর