হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:১৭ পিএম

রবি গ্রাহকরা এখন থেকে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্স বা সরাসরি রিচার্জ ব্যবহার করে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। এই সেবার মাধ্যমে হজযাত্রীরা নিজস্ব রবি সিম ব্যবহার করে নির্বিঘ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবির পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে যাওয়ার আগেই বাংলাদেশ থেকে প্যাকটি চালু করতে পারবেন হজযাত্রীরা। ফলে সৌদি আরবে পৌঁছে বিদেশি সিম না কিনেই নির্বিঘ্নে রোমিং সেবা উপভোগ করতে পারবেন হাজীরা। 

সুবিধাজনক এই রোমিং প্যাকেজগুলো বাংলাদেশে কেনা হলেও এর মেয়াদ শুরু হবে সৌদি আরবে পৌঁছানোর পর। সেখানে গিয়ে রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যায় না পড়েই যাত্রীরা সহজে যোগাযোগ রাখতে পারবে প্রিয়জনের সাথে।

রবি হজ রোমিং অফারে থাকছে বিভিন্ন ডাটা ও কম্বো প্যাক। মাত্র ১৪৬ টাকায় ৫০০এমবি ইন্টারনেট পাওয়া যাবে ১ দিনের জন্য। ৭ দিনের জন্য ৪জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ১০টি এসএমএস পাওয়া যাবে ৬৯৬ টাকায়। ১ হাজার ৭৯৮ টাকায় পাওয়া যাবে ১০জিবি ইন্টারনেট, ৩০ মিনিট এবং ৩০টি এসএমএস, যার মেয়াদ ৩০ দিন। ২০জিবি ইন্টারনেট, ৫০ মিনিট কল ও ৫০টি এসএমএসসহ প্যাকটি পাওয়া যাবে ৫০ দিনের জন্য, ২ হাজার ১৯৮ টাকায়। ৪৫জিবি ইন্টারনেট, ২৫০ মিনিট কল ও ২০টি এসএমএসসহ ৬০ দিনের প্যাকটির মূল্য ৪ হাজার ৯৯৮ টাকা।

এছাড়াও রবি হজ রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক। ১০০ মিনিট ভয়েস কল (যার মধ্যে রয়েছে সৌদি আরবের স্থানীয় কল, বাংলাদেশে কল, আন্তর্জাতিক কল ও ইনকামিং কল) ব্যবহার করা যাবে ৪০ দিনের জন্য। এই ভয়েস প্যাকটির মূল্য ১ হাজার ৩৯৬ টাকা।

আরও বিস্তারিত জানতে ‪‪+88 01819232477‬ নাম্বারে কল করতে পারেন গ্রাহকরা।‬‬‬‬

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ও সম্ভাবনাময় বোলার খুঁজে বের করার উদ্দেশ্যে শুরু হওয়া ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে। সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল পর্ব ইতিমধ্যেই...
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব আজ (২৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে।
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
সোমবার সকাল থেকে মিনার উদ্দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় সৌদি আরবের স্থানীয় সময় আগের রাতেই মিনার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর