হিমলুং বিজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

নারীদের স্তন ক্যান্সারে সচেতন করতে হিমালয়ের ‘হিমলুং’ পর্বতশিখর অভিযানে গিয়েছিলেন নুরুননাহার নিম্নি। ১৫ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে হিমলুং চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। সেখান থেকে দেশে ফিরে লাল-সবুজের পতাকা-প্রত্যর্পণ করলেন এই পর্বতারোহী।

শুক্রবার সকালে সাড়ে ১০টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিশিষ্টজনদের হাতে লাল-সবুজের পতাকা তুলে দেন নুরুননাহার। পরে হিমলুং হিমাল জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা শোনান তিনি। 

নিম্নি বলেন, আমি অত্যন্ত আনন্দিত। প্রথমবারের মতো ৭ হাজার মিটারের পর্বত অভিযান করেছি। খুবই এক্সাইটেড ছিলাম। পরিশ্রম আর প্রচেষ্টায় সফল হয়েছি। আগামীতে ৮ হাজার মিটার তো অবশ্যই, এভারেস্টের জন্য নিজেকে প্রস্তুত করছি। 

বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপালী দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল, দুইবারের এভারেস্টজয়ী এমএ মুহিত ও পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানাজার আলমগীর জাহান।

৭ হাজার ১২৬ মিটার উচ্চতার ‘হিমলুং হিমাল’ পর্বত শিখর তিব্বত সীমান্তবর্তী নেপালের মানাসলু অঞ্চলে অবস্থিত। নিম্নির এটিই ছিল প্রথম কোনো ৭ হাজার মিটার পর্বত অভিযান। যেখানে তাকে নেতৃত্ব দেন আং চিরিং শেরপা।

বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এর পরিচালনায় অভিযানটির পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক।

এর আগে গত ১৯ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন নুরুননাহার। সেখানে পৌঁছে ২২ অক্টোবর নেপালের কোটো থেকে ট্রেকিং শুরু করেন তিনি। দুদিন পর হিমলুং পর্বতের বেসক্যাম্পে পৌঁছান। এরপর ধারাবাহিকভাবে ক্যাম্প-১ ও ২ পাড়ি দিয়ে গত ৩ নভেম্বর হিমলুং চূড়ায় পা রাখেন তিনি।

একাত্তর/এসি
২৮ই নভেম্বর ২০২৪, বেলা  ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অডিটোরিয়ামে,‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ঢাকা...
বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫,০০০ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭,৫০০ নারী এই রোগে প্রাণ হারান।
আজ প্রাণ সেন্টারের কনফারেন্স রুমে,  “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং 'প্রাণ আরএফএল গ্রুপ' -এর  যৌথ উদ্যোগে একটি স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের...
বাংলাদেশে প্রতি বছর ১৫ হাজারেরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতি বছর প্রায় ৭ হাজার ৫০০ জন এই রোগে মারা যান। মৃত্যুঝুঁকি কমাতে এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা তৈরিতে একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর