হরলিক্স ‘ব্রেইন গেমস অলিম্পিয়ডে’ বিজয়ীরা পেল স্কলারশিপ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা ‘হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তিন লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়।

এ প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান ও অভিযোজন ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। অত্যন্ত জনপ্রিয় এ ইভেন্টে সারা দেশ থেকে ২২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে তাদের মানসিক দক্ষতা বাড়ানোর জন্য কুইজ ও ব্রেইন গেমসের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়। অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর আঞ্চলিক রাউন্ডগুলো চট্টগ্রাম, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে সেরা এক হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। যাদের মধ্যে শীর্ষ ২০ জন জাতীয় পর্যায়ের ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। গ্র্যান্ড ফিনালেতে মোট ১০০ জন প্রতিযোগী অংশ নেয়।

গ্র্যান্ড ফিনালেতে দিনব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উৎসবমুখর কার্যক্রম ও তীব্র প্রতিযোগিতামূলক অন-স্পট পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনুপ্রেরণামূলক উদ্বোধনী পর্ব, কুইজ, ব্রেইন গেমস ও জ্ঞানগর্ভ বক্তব্য উপভোগ করে। পরীক্ষার পর উপস্থিতরা একটি উৎসবমুখর পরিবেশে নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং বিশিষ্ট উদ্যোক্তা আয়মান সাদিকের কাছ থেকে বাস্তবিক পরামর্শ পান। পাশাপাশি একটি মনোমুগ্ধকর ম্যাজিক শো উপভোগ করেন।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর (নিউট্রিশন) চৌধুরী হাসান মাজহার বলেন, ১৯৬৬ সাল থেকে হরলিক্স প্রজন্মের পর প্রজন্মকে সুস্থ ও বুদ্ধিমানভাবে বেড়ে ওঠতে সহায়তা করছে। সবার প্রিয় এ ব্র্যান্ডটি শুধুমাত্র মৌলিক পুষ্টি দেওয়ার প্রতিশ্রুতি ছাড়িয়ে গেছে। আমরা ব্রেইন গেমস অলিম্পিয়াড প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ মস্তিষ্কের মানসিক বিকাশের চর্চা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাদের জন্য কৌশলগতভাবে সঠিক পুষ্টি ও এক শক্তিশালী পরিবেশের দ্বৈত প্রচেষ্টা বাস্তবায়ন করতে চাই। এমন একটি অসাধারণ উদ্যোগে অংশ নিতে নিজেদের সন্তানদের উৎসাহ দেওয়ার জন্য আমি অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

গ্র্যান্ড ফিনালেটি ছিল শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনের জন্য সামষ্টিক উন্নতি, আনন্দ ও একাত্মবোধের একটি শক্তিশালী উদাহরণ। এ অনন্য প্ল্যাটফর্মটি শিশু মনকে দৈনন্দিন পড়াশোনার গণ্ডির বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ জীবন সংক্রান্ত দক্ষতা অর্জন করতে অনুপ্রাণিত করেছে।  

হরলিক্স বাংলাদেশের সর্ববৃহৎ গৃহস্থালি পুষ্টি ব্র্যান্ড হিসেবে পরবর্তী প্রজন্মের শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থ মন ও শরীর গঠনে সক্ষম করার সুযোগ সৃষ্টি অব্যাহত রাখবে।

একাত্তর/আরএ
উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন চার মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো উত্তরণে গণমাধ্যমে আরও বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মত দিয়েছেন সাংবাদিকেরা।
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর