কক্সবাজারে নাসির গ্লাসের ডিলার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

“আমরাই প্রথম, আমরাই সেরা” স্লোগানে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ গ্লাস উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী-পার্লে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ডিলার কনফারেন্স-২০২৪।

সমগ্র বাংলাদেশ থেকে আগত চার শতাধিক ডিলারের অংশগ্রহণে সফল হয় এই ডিলার কনফারেন্স-২০২৪। 

কনফারেন্সে সভাপতিত্ব করেন নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বিশ্বাসের কন্যা ও নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস। কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক জনাব মো. মোস্তাফিজুর রহমান, জি.এম (কর্পোরেট) সামসুল ইসলাম শামীম, জি.এম (একাউন্টস) প্রণব কুমার দাসসহ সিনিয়র কর্মকর্তারা। 

দুইদিনব্যাপী ডিলার কনফারেন্সে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলাররা নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ বিশ বছরের পথচলায় নাসির গ্লাসের সাথে আছেন এবং আগামীতেও পারস্পরিক অংশীদারিত্বের ধারা বজায় রেখে সাথে থাকবেন বলে তারা অঙ্গীকারবদ্ধ হোন। 

শেষে র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয় ডিলার কনফারেন্স-২০২৪।

আরবিএস
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পর্যটকদের অস্বাভাবিক ভিড় এড়াতে বিকল্প পর্যটন স্পট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সেন্টমার্টিনের বিকল্প হতে পারে নিঝুম দ্বীপ। আর কক্সবাজারের বদলে পতেঙ্গা বা শাহপরীর দ্বীপে ভ্রমণ করতে পারে মানুষ।
‘শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত’ এ স্লোগানকে সামনে রেখে ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর