গতির ঝড় নিয়ে দেশে সুজুকির নতুন দুই মোটরবাইক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

দেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।

রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ের ‘আলোকি’ প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির উদ্বোধন করা হয়।

আগামী ৩ ডিসেম্বর থেকে বাংলাদেশের সব সুজুকির আউটলেটে মোটরসাইকেল দুটি পাওয়া যাবে। তবে ওইদিন সরাসরি মোটরসাইকেল কেনা যাবে না। এজন্য প্রি-বুকিং দিতে হবে এবং এ মাসেই গ্রাহকদের মোটরসাইকেল ডেলিভারি দেওয়া হবে।

অত্যাধুনিক প্রযুক্তি ও পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের বাজারে আসা মোটরসাইকেল দুটিতে ২৫০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটিতে উন্নত ফুয়েল ইনজেকশন এফআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় হবে। আর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম (এসওসিএস) ব্যবহার করা হয়েছে।

এদিকে মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিনের বাইক দুটিতে ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বাংলাদেশের বাজারে জিক্সার ২৫০-এ ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু; জিক্সার এসএফ ২৫০-এ ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, নিউ এডিশন মটো জিপি এবং নাইট্রো নিয়ান এডিশনের অ্যাগ্রেসিভ ডিজাইন রঙে পাওয়া যাবে। জিক্সার ২৫০-এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা এবং জিক্সার এসএফ ২৫০-এর দাম ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।

অনুষ্ঠানে সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, সুজুকি জিক্সার ২৫০ সিরিজ আমাদের মটোজিপি-অনুপ্রাণিত ডিএনএ এবং উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি। এই সিরিজটি ২৫০ সিসি সেগমেন্টে নতুন মাইলফলক স্থাপন করেছে, যাতে রেসিং পারফর্ম্যান্স আর কমফোর্ট দুটোই বিদ্যমান।

সুজুকি বাংলাদেশের সিওও এ কে এম তৌহিদুর রহমান বলেন, এই বাইকগুলো রোমাঞ্চকর কিন্তু নিয়ন্ত্রিত অভিজ্ঞাতা নিশ্চিত করতে নিখুঁতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। উন্নত এফআই প্রযুক্তি এবং এরোডাইনামিক ডিজাইন নিশ্চিত করেছে জিক্সার ২৫০ সিরিজ, যা বাংলাদেশের রাইডারদের জন্য অনন্য গতি, শক্তি এবং স্টাইলের নিশ্চয়তা দেওয়া।

তিনি আরও বলেন, সুজুকি বাংলাদেশ রাইডারদের জন্য উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, র‌্যানকনের জিএমডি রোমো রউফ চৌধুরী, র‌্যানকন হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং আমীন মাহমুদ।

সুজুকি বাংলাদেশ রাইডারদের জন্য অত্যন্ত উন্নত আফটার-সেলস সেবা নিশ্চিত করেছে। সার্ভিস সেন্টারগুলোতে এফআই ক্লিনার এবং প্রশিক্ষিত টেকনিশিয়ান রয়েছে, যারা বাইকের সর্বোচ্চ পারফর্ম্যান্স বজায় রাখতে সাহায্য করবে। রাইডাররা নিরবচ্ছিন্ন সার্ভিস এবং আসল যন্ত্রাংশ পাওয়ার ব্যাপারেও নিশ্চিন্ত থাকবেন। আরো নতুন সব আপডেট পেতে ভিজিট করুন www.suzuki.com.bd অথবা সুজুকি বাংলাদেশ-এর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।

এআর
রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে দশ হাজারের ও বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং এক্টিভিটির পাশাপাশি বিভিন্ন...
ইয়ামাহা দেশের বাজারে নিয়ে আসলো প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা। এতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এবিএস, ভিভিএ এবং ওয়াই কানেক্টের মতো...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর