ইয়ামাহা রাইডারস ক্লাবের বৃক্ষ রোপণ অভিযান

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে দশ হাজারের ও বেশি নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং এক্টিভিটির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেয়।

চলমান উত্তপ্ত আবহাওয়া বিবেচনায় গত ২১ এপ্রিল বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এবং টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এ সি আই মটরস ঘোষণা দেয়, গ্রাহকের কাছে বিক্রিত প্রতিটি মোটরসাইকেলের বিপরীতে তারা দুইটি করে গাছ লাগবে।

এরই অংশ হিসেবে ইয়ামাহা ‘করি বৃক্ষ রোপণ, হবে নির্মল জীবন যাপন’ -শিরোনামে একটি কর্মসূচি হাতে নেয়। কর্মসূচিটি সফল করতে ইয়ামাহা বাংলাদেশ ইয়ামাহা রাইডারস ক্লাবকে সাথে নিয়ে দেশের বিভিন্ন জেলায় শুরু করে বৃক্ষ রোপণ অভিযান।

কর্মসূচির অংশ হিসেবে তারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করে।

আগামী জুন ২০২৪ পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা। চলমান বৈরী আবহাওয়া বিবেচনায় ইয়ামাহা বাংলাদেশ তথা ইয়ামাহা রাইডারস ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন অনেকে।

একাত্তর/আরএ
রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
দেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।
ইয়ামাহা দেশের বাজারে নিয়ে আসলো প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি। স্কুটারটির বাজার মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা। এতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এবিএস, ভিভিএ এবং ওয়াই কানেক্টের মতো...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর