ভূমিহীন কৃষকদের সহায়তায় উদ্ভাবনী উদ্যোগ স্বপ্নধরার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম

বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি স্বপ্নধরার উদ্যোগে শুরু হয়েছে ‘প্লট ফার্মিং’। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষক পাবে চাষ করার জমি। অন্যদিকে শহরের মানুষ পাবে নিজের জমিতে উৎপাদিত ফসল। স্বপ্নধরার এই উদ্যোগের মাধ্যমে ব্যবহার করা হবে রিয়েল এস্টেট কোম্পানির ফেলে রাখা জমি। উপকৃত হবে দেশের ভূমিহীন কৃষক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমি কমে আসায় উৎপাদন কমে যাওয়া, কাজের খোঁজে গ্রামের কৃষক শহরে চলে আসা; ইত্যাদি কারণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাদের হাউজিং প্রোজেক্টগুলোতে প্লট হিসেবে বিক্রি হওয়া অব্যবহৃত জমিতে ভূমিহীন কৃষক ফসল চাষ করছে। স্বপ্নধারার দাবি, এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বাড়ছে দেশের উৎপাদন। 

স্বপ্নধরার পক্ষ থেকে ক্রিয়েটিভ এজেন্সি ‘পপ ফাইভ’ ২০২৪ সালের নভেম্বর মাসে প্লট ফার্মিং উদ্যোগটি শুরু উল্লেখ করে জানানো হয়, এজন্য প্রথমে নিবন্ধিত প্লটের মালিকদের সম্মতি নেওয়া হয়। এরপর বিশেষজ্ঞের পরামর্শ ও তত্ত্বাবধানে ভূমিহীন কৃষক এখানে চাষাবাদ শুরু করেন। সম্প্রতি প্লটগুলোতে শীতকালীন ফসল উৎপাদন শুরু হয়েছে, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।  

‘বর্গা চাষী’ ব্যবস্থা থেকে অনুপ্রাণিত এই প্লট ফার্মিং পদ্ধতিতে উৎপাদিত ফসল জমির মালিক এবং কৃষকদের মধ্যে সমানভাবে ভাগ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

দেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলা দীর্ঘ দিন ধরে প্লট বানিয়ে বিক্রি করছে। আর সেখানে প্লট কিনে বছরের পর বছর জমি ফেলে রাখছে মানুষ। তাই অন্যরাও যদি এই উদ্যোগে এগিয়ে আসে তাহলে কোনো জমিই আর অনাবাদি থাকবে না বলে মনে করে স্বপ্নধরা। 

একাত্তর/এসি
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর