মেডিকেলের প্রশ্ন ফাঁসে জড়িত ৯ জন গ্রেপ্তার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসকসহ চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দিনাজপুর, নীলফামারী ও ঢাকা জেলা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাজ্জাদ হোসেন, ডা. ফয়সাল আহমেদ রাসেল, মো. রায়হানুল ইসলাম সোহান, বকুল রায় শ্রাবণ, মো. আবদুল হাফিজ হাপ্পু, ডা. মো. সোহানুর রহমান সোহান, ডা. তৌফিকুল হাসান রকি, ডা. ফয়সাল আলম বাদশা ও ডা. ইবরার আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা সাজ্জাদ হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গ্রেপ্তার সবাই প্রশ্ন ফাঁসের সাথে জড়িতের বিষয় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে স্বীকার করেছেন। অভিযুক্তদের কাছ থেকে চক্রের অন্যান্য সদস্য এবং অসাধু উপায়ে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া অসংখ্য শিক্ষার্থীর নাম পাওয়া গেছে।

এছাড়া তাদের কাছ থেকে ৯ মোবাইল, দুইটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেক ও চেক বই এবং ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

এর আগে এ চক্রের মূল হোতা জসীম উদ্দিন ভূঁইয়া মুন্নুর কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে সারাদেশে ছড়িয়ে থাকা চক্রের সদস্যদের খোঁজ পায় সিআইডি।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এক সংবাদ সম্মেলন জানান, ধাপে ধাপে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

একাত্তর/আরএ
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৮ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর ৬টা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর