শনিবার ঢাবিতে বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি উৎসব’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলু ঘাটি উৎসব’।

আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাবিস্থ বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ উৎসব দুপুর একটা থেকে টিএসসি প্রাঙ্গণে শুরু হবে।

বগুড়ার সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এই আয়োজন উল্লেখ করে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিপুল আগ্রহের কারণে উৎসবে অংশগ্রহণের জন্য আগামী পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

উৎসবে আলু ও গরুর মাংসের এই আলু ঘাঁটিসহ উৎসবে বগুড়ার ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজানো হবে, পাশাপাশি থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। বগুড়ার লোকসংগীত, নৃত্য ও অন্য শিল্পকলার মাধ্যমে উৎসবটি হয়ে উঠবে বর্ণাঢ্য।

উৎসবে অংশগ্রহণে আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস।

একাত্তর/এসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের  সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ‘১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে- বাংলাদেশের দ্রুত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ক উৎসব ‘ম্যাটেরিয়াল ফেস্ট ১.০’। ম্যাটেরিয়াল রিসার্চ সোসাইটি স্টুডেন্টস চ্যাপ্টার-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং...
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর