বাজারে নতুন ম্যাট লিপস্টিক আনলো নিওর

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ঐতিহ্যবাহী ব্র্যান্ড, নিওর বাই নিওর কসমেটিকস, ইউএসএ তাদের নতুন নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক বাজারে নিয়ে এসেছে। 

এ যুগের ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে তৈরি করা নিওরের নতুন এই লিপস্টিক রেঞ্জে রয়েছে ট্রান্সফার-প্রুফ ম্যাট ও রেট্রো শেডের এক দুর্দান্ত মেলবন্ধন। 

রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পণ্যটির নন-ড্রায়িং ফর্মুলা সাধারণ ম্যাট লিপস্টিকের মতো ঠোঁটকে শুষ্ক না করে গাঢ় রঙের পাশাপাশি ঠোঁটকে সারাদিন রাখে কমফোর্টেবল। এছাড়াও বৈচিত্র্যময় রিচ পিগমেনটেশন ও অনবদ্য ম্যাট ফিনিশের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করা যায় খুব সহজেই। নান্দনিক মুনলিট মভ থেকে শুরু করে বর্ণিল বেরিলিশাসসহ আটটি রেট্রো-ইন্সপায়ার্ড শেডের প্রতিটিতেই পাওয়া যাবে গাঢ়, দীর্ঘস্থায়ী রঙ। 

রিমার্ক এইচবি লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুমিত্রাপর্ণ ফিচুয়ানচম বলেন, আমরা এমন একটি লিপস্টিক তৈরি করতে চেয়েছিলাম যাতে একই সাথে দীর্ঘস্থায়ী গাঢ় রঙ, জিরো ট্রান্সফার এবং নন-ড্রায়িং ম্যাট ফিনিশের মত সব বৈশিষ্ট্যই থাকে। এই ফর্মুলাটি বহু বছরের নিবিড় গবেষণা এবং কঠোর পরিশ্রমের ফলাফল, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে।

রিমার্ক এইচবির ক্যাটেগরি হেড, কালার কসমেটিকস, হাসান ফারুক বলেন, বর্তমান সময়ের ব্যস্ত, স্টাইল-সচেতন ইউজারদের কথা চিন্তা করেই লিপস্টিকটি তৈরি করা হয়েছে। ঐতিহ্যের নান্দনিকতা ও আধুনিক পারফরম্যান্সের মিশ্রণে প্রস্তুতকৃত এই লিপস্টিকটি এনে দেয় এক নিখুঁত লুক যা স্থায়ী হয় দীর্ঘসময় পর্যন্ত।

নিওরের অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদিত নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক এখন পাওয়া যাচ্ছে হারল্যান স্টোর আউটলেট, হারল্যান ডট কম ওয়েবসাইট, ও স্বনামধন্য সব সুপারস্টোরগুলোতে। 

একাত্তর/এসি
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর