প্রার্থিতা ফিরে পেলেন বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। 

রোববার (১১ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থি হতে কাজী রফিকুল ইসলামের আর কোনও আইনি বাধা রইল না।

রোববার সকালে বিষয়টি পুনরায় শুনানির পর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সেই স্থগিতাদেশ খারিজ করে দেন। এর মধ্য দিয়ে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থি হিসেবে কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।

গত বছরের ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। পরে গত ২৮ ডিসেম্বর তিনি সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

একাত্তর/এসি
ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম হিরুকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 
প্রায় ২৫ বছর পর বগুড়া শহর যুবদলের ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর ঘোষণা করা নতুন এই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবীব মমি। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. তারিক মজিদ সোহাগ।...
বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার নবগঠিত কমিটির (২০২৪-২৬) অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর