নোয়াখালীতে আলোচিত নারী নির্যাতনের মামলায় বাদির সাক্ষ্য গ্রহণ

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৬:০৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার  ঘটনায় মামলার বাদির সাক্ষ্য নিয়েছেন আদালত। এর আগে গত (২৪ মার্চ) আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জয়নাল আবেদিন বাদির সাক্ষ্য গ্রহণ করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু জানান, এ মামলার ১৩ আসামির মধ্যে প্রধান আসামি নূর হোসেন বাদলসহ নয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার আরও চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাদির সাক্ষ্য গ্রহণ শেষে নয়জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এরপর আদালত এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী (২৩ আগস্ট)।

সরেজমিন, আদালত শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার ছবি তুলতে গেলে আসামিরা অশ্লীল ভাষায় গালাগাল করেন। 

আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও বিপৎসীমা ছাড়ালো তিস্তা

মামলা সূত্রে জানা যায়, ওই নারীর সাবেক স্বামী ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্থানীয় দেলোয়ার হোসেন ওরফে দেলু রাত তার বাহিনী নিয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে গৃহবধূকে নির্যাতন করে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করে। এরপর গত ৪ অক্টোবর বিবস্ত্র নির্যাতনের ভিডিও চিত্র ফেসবুকে ভাইরাল হলে দেশে তোলপাড় সৃষ্টি হয়।

উল্লেখ্য, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে নারীকে নির্যাতন করে সংঘবদ্ধ ধর্ষণ চেষ্টার ঘটনায় ২০২০ সালের ৬ অক্টোবর ভুক্তভোগী বাদি হয়ে ১৪জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরে ওই মামলায় অভিযুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলার বর্তমান আসামি ১৩জন। পরে এ ঘটনায় নির্যাতনের স্বীকার ওই গৃহবধূর দায়ের করা মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

একাত্তর/এসি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর