‘গণমাধ্যমের স্বাধীনতায় রাজনীতিকদের প্রতিশ্রুতি হবে বড় সংস্কার’

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম

রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি বড় ধরনের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 

রোববার (৩১ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আলী রিয়াজ বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার দায়ভার রাজনীতিকদের নিতে হবে। তিনি যোগ করেন, বিদ্যমান মালিকানার ধারা বজায় রেখে স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা সম্ভব নয়।

তিনি বলেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে- আপনারা দোকানদার হবেন নাকি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দাঁড় করাবেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, যদি রাজনীতিকরা গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিশ্রুতি দেন তবে সেটিই হবে বড় সংস্কার। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য কমিশনের কাগজে সই করলে যে সংস্কার হবে, তারচেয়ে বড় সংস্কার হবে এই প্রতিশ্রুতি।

গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের দিকগুলোও সংস্কারের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে।

তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা বিষয়ে সোচ্চার হতে হবে; সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। সূত্র- বাসস। 

আরবিএস
গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপন আরও অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকারভিত্তিক এবং মানববৈচিত্র্যের অংশ হিসেবে করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও উন্নয়নকর্মীরা।
গণমাধ্যমে শুধু কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। প্রজেক্ট মেকানিজম, গণমাধ্যম কর্মী,...
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলো উত্তরণে গণমাধ্যমে আরও বেশি সৃজনশীলতার চর্চা জরুরি বলে মত দিয়েছেন সাংবাদিকেরা।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর