ঢাকায় ভারতীয় দূতাবাসে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:২২ পিএম

ভারতীয় হাইকমিশন ও আইজিসিসি যৌথভাবে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। শনিবার (২১ জুন) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে এই যোগ দিবস উপদাপন করা হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, যোগব্যায়াম বিশ্বের লাখ লাখ মানুষের জীবনের একটি পথ হয়ে উঠেছে। যোগব্যায়াম তাদের সীমান্ত, সংস্কৃতি এবং বিশ্বাসের বাইরেও সংযুক্ত করে। 

হাই কমিশনার বলেন, যোগব্যায়ামের সার্বজনীনতা এই বছরের প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’। 

তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, আত্মীয়তার স্থায়ী বন্ধন দৃঢ় হয়েছে। তার আশা, যোগব্যায়াম দুই দেশের জনগণের মধ্যে সুস্থতা এবং সম্প্রীতির যৌথ সাধনার আরেকটি ঐক্যবদ্ধ বন্ধন হবে।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মিসেস অ্যান মেরি জর্জ বলেন, এটি আন্তর্জাতিক যোগ দিবসের ১০তম বার্ষিকী। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার প্রস্তাব করেন। এর পরপরই ২০১৪ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে প্রতি বছর ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বিপুল সংখ্যক যোগ উৎসাহী অংশগ্রহণ করেন। তারা সাধারণ যোগ প্রোটোকলের ওপর ভিত্তি করে একটি অনুশীলন অধিবেশনে অংশগ্রহণ করেন। বাংলাদেশের অনেক বিশিষ্ট যোগ প্রতিষ্ঠানও যোগের উপকারিতা তুলে ধরে যোগ প্রদর্শনী উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ যোগ অনুশীলনকারীদের সম্মানিত করা হয়।

যোগ উৎসাহী এবং প্রতিষ্ঠান ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়...
ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট)  ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, এ বছর...
ঢাকায় সম্প্রচার করা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বিশেষ শো ‘মন কি বাত’ এর শততম পর্ব। এতে অংশ নেন বাংলাদেশ অবস্থান করা ভারতীয় শিক্ষার্থী ও সম্প্রদায়ের সদস্যরা।রোববার (৩০ এপ্রিল)...
ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আয়োজনে ‘ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। ভারতের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।শনিবার (১৮...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর