ভারতে উচ্চ শিক্ষা নিয়ে ঢাকায় বিশেষ কর্মসূচি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৭:০০ পিএম

ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আয়োজনে ‘ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। ভারতের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশের সঙ্গে আমাদের সুগভীরে নিহিত অংশীদারত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। এসময় বাংলাদেশের আরও শিক্ষার্থীদেরকে ভারতের বিশ্বব্যাপী স্বনামধন্য উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তারুণ্যের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তুলতে আমন্ত্রণ জানান তিনি।

image


এদিন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়ার প্রসারে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং ঢাকায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের জন্য স্টাডি ইন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি হলো একটি বহুল-আলোচিত প্রকল্প যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করেছে। কর্মসূচিটি বিশ্বব্যাপী শিক্ষার্থী সম্প্রদায়কে ভারতে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে পরিকল্পনা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচিটি বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীদের কাছে ভারতে উচ্চশিক্ষার বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর