থাইল্যান্ডের প্রদর্শনীতে রিমার্কের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম

বিশ্বের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫এ অংশ নিয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ’র এফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড। 

এশিয়ার অন্যতম এই বৃহৎ আয়োজনে রিমার্কের বাংলাদেশে উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের পণ্যগুলো প্রদর্শিত হচ্ছে। 

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ২৫ জুন থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলে ২৭ জুন পর্যন্ত।

সংবাদমাধ্যমে পাঠানো রিমার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বক সুরক্ষা ও সৌন্দর্যের বিকাশে রিমার্কের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। কসমোপ্রফে এবারই প্রথম কোন বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রদর্শন হলো। ধারণা করা হচ্ছে এই প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য রপ্তানি আরেকধাপ এগিয়ে যাবে। 

ফিনিশড প্রোডাক্ট ক্যাটাগরিতে কসমেটিকস ও স্কিনকেয়ারের বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ শতাধিক পণ্য প্রদর্শিত হয়েছে। বিশ্বের দুই হাজারেরও বেশি খ্যাতনামা ব্র্যান্ডগুলোর সঙ্গে দেখা গেছে রিমার্কের স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ডের পণ্য। বিশেষ করে নিওর, হারল্যান, ব্লেইজ ও স্কিন, ডার্মা ইউ, ক্যাভোটিন, ইউএস লিলিসহ রিমার্কের বেশ কিছু কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫ হাজার দর্শনার্থীর মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে রিমার্ক।

রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল ইসলাম জানান, রিমার্কের দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়িক ইউনিট ‘হারল্যান নিউইয়র্ক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড)’ যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রদর্শন করছে। আমাদের ব্র্যান্ডগুলো সর্বস্তরের ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুদৃঢ় অবস্থানকে বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতেই আমাদের প্রদর্শনীতে অংশগ্রহণ। গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ উৎপাদন খাতে বাংলাদেশের সুনাম আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি আরো জানান, এরই মধ্যে থাইল্যান্ডের সুবিশাল বাজারে বাংলাদেশে উৎপাদিত আমাদের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রপ্তানি হচ্ছে। প্রদর্শনী থেকে আন্তর্জাতিক বাজারে রিমার্কের পণ্য রফতানির আরো বড় সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছি। এবারের কসমোপ্রফ থেকে নতুন রপ্তানি আদেশ বাংলাদেশে কসমেটিকস পণ্য উৎপাদনের আরেকটি মাইলফল পার করবে বলে মনে করছি।
তাছাড়া রিমার্ক এর অপরাপর ত্বক সুরক্ষা ব্র্যান্ডগুলোর মধ্যে হালাল সার্টিফিকেশন প্রাপ্ত পণ্যও বিশ্বের সামনে তুলে ধরা হবে। আশা করছি মধ্যপ্রাচ্যসহ হালাল কসমেটিকস এর বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবো আমরা।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত যা নিশ্চিত করে যে সকল পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবি লিমিটেড-কে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, উদ্ভাবনী দক্ষতা, সাশ্রয়ী মূল্য ও গুণগত মানের উপর জোর দিয়ে রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। রিমার্কের নিবিড় গবেষণা ও অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে ভোক্তাদের চাহিদা মেটাতে কার্যকরী ও নিরাপদ স্কিনকেয়ার সমাধান দিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনের দিকে ঝুঁকে প্রতিষ্ঠানটি যেমন পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করেছে, তেমনি বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকেও শক্তিশালী করেছে। আমরা যতটুকু দেখেছি, বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমাদের দেশে রিমার্কের উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য অনেক উন্নত।

প্রতিষ্ঠানটির দাবি, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের গ্লোবাল ব্র্যান্ডগুলো। ইতিমধ্যে রিমার্কের আন্তর্জাতিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে উৎপাদিত কসমটিকস ও স্কিনকেয়ার পণ্য অনেক দেশে রপ্তানি হচ্ছে এবং নতুন নতুন গন্তব্যে রফতানি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস।
দেশের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। গত তিন জুন থেকে...
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর